ঢাকা ০৮:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি হামলায় ৭১ ফিলিস্তিনি নিহত, দুর্ভিক্ষে আরও প্রাণহানি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • / 151

ছবি সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণ সংগ্রহের পথে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৭১ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। এছাড়াও দুর্ভিক্ষ ও অপুষ্টির কারণে প্রাণ হারিয়েছেন আরও অন্তত ৭ জন।

প্রতিবেদনে বলা হয়, বুধবার উত্তর গাজার জিকিম ক্রসিং দিয়ে ত্রাণবাহী ট্রাকের দিকে এগিয়ে যাওয়া অসহায় মানুষের ওপর হঠাৎ হামলা চালায় দখলদার ইসরায়েলি সেনারা। এ ঘটনায় প্রাণ হারান ৫১ জন এবং আহত হন আরও ৬৪৮ জন।

আরও পড়ুন  গাজায় ফের ইসরায়েলি হামলায় একদিনে শিশুসহ নিহত ২৬

এছাড়া দক্ষিণ গাজার খান ইউনিসের কাছে তথাকথিত ‘মোরাগ করিডর’ এলাকায় ইসরায়েলি বাহিনী হামলা চালিয়ে আরও ২০ জন ফিলিস্তিনিকে হত্যা করে। নিহত ব্যক্তিরা সবাই খাদ্যের সন্ধানে সেখানে গিয়েছিলেন বলে জানায় নাসের মেডিকেল কমপ্লেক্স।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সমর্থনে পরিচালিত ত্রাণ সংস্থা জিএইচএফ-এর তত্ত্বাবধানে পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রেও ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছে ১,০০০’র বেশি ফিলিস্তিনি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, চলমান সংকটের মধ্যে অপুষ্টিজনিত কারণে মৃত্যু ঘটেছে ১৫৪ জন ফিলিস্তিনির, যাদের মধ্যে রয়েছে অন্তত ৮৯ শিশু।

মানবিক বিপর্যয়ের মুখে থাকা গাজায় অবরোধ ও সহিংসতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মহল।

নিউজটি শেয়ার করুন

ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি হামলায় ৭১ ফিলিস্তিনি নিহত, দুর্ভিক্ষে আরও প্রাণহানি

আপডেট সময় ০১:২২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণ সংগ্রহের পথে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৭১ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। এছাড়াও দুর্ভিক্ষ ও অপুষ্টির কারণে প্রাণ হারিয়েছেন আরও অন্তত ৭ জন।

প্রতিবেদনে বলা হয়, বুধবার উত্তর গাজার জিকিম ক্রসিং দিয়ে ত্রাণবাহী ট্রাকের দিকে এগিয়ে যাওয়া অসহায় মানুষের ওপর হঠাৎ হামলা চালায় দখলদার ইসরায়েলি সেনারা। এ ঘটনায় প্রাণ হারান ৫১ জন এবং আহত হন আরও ৬৪৮ জন।

আরও পড়ুন  গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজে জাহাজে ইসরায়েলি জলকামান হামলা