ঢাকা ১১:২৯ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের নামাজ আদায় ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান ইরান যুদ্ধে জড়িয়ে বিপাকে ট্রাম্প টিকটকার রাকিব হত্যার রহস্য উদ্ঘাটন, যেভাবে চলে কিলিং মিশন

ইরানে সুন্নি হামলায় নিহত ৫

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩২:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • / 246

ছবি: সংগৃহীত

ইরানে সুন্নি চরমপন্থি জঙ্গিগোষ্ঠী জায়েশ আল-আদলের সশস্ত্র হামলায় অন্তত ৫ জন নিহত ও ১৩ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। পরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন হামলাকারীও নিহত হয়েছে বলে ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা।

সন্ত্রাসীরা সিস্তান-বালুচিস্তানের রাজধানী জাহেদানের ওই আদালত ভবনে হ্যান্ড গ্রেনেড ছোড়ে; তাদের হামলায় নিহতদের মধ্যে এক মা ও তার সন্তানও আছে, জানিয়েছেন ওই কর্মকর্তা।

আরও পড়ুন  ইরান-ইসরাইল সংঘাতে নিহত ৬০ জনকে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা, তেহরানে মানুষের ঢল

পরে নিজেদের টেলিগ্রাম চ্যানেলে জায়েশ আল-আদল হামলার দায় স্বীকার করে যেখানে সংঘর্ষ হচ্ছে, নিরাপত্তা স্বার্থে সেই এলাকাটি ছেড়ে যেতে সব বেসামরিক নাগরিকদের তাগাদা দিয়েছে।

বালুচ মানবাধিকার গোষ্ঠী হালভস প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানায়, হামলাকারীরা আচমকা বিচারকদের চেম্বারে ঢুকে পড়ে বিচার বিভাগের একাধিক কর্মী ও নিরাপত্তারক্ষীকে হতাহত করেছে।

পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তবর্তী সিস্তান-বালুচিস্তান প্রদেশে ইরানের সুন্নি মুসলিম বালুচ সংখ্যালঘুদের বাস। এ জনগোষ্ঠীটি দীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে উপেক্ষিত এবং অর্থনৈতিকভাবে বঞ্চনার শিকার হওয়ার অভিযোগ জানিয়ে আসছে।

প্রদেশটিতে নিয়মিতই নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সুন্নি জঙ্গিগোষ্ঠী ও বিচ্ছিন্নতাবাদীদের সংঘর্ষ দেখা যায়। এ গোষ্ঠীগুলোর অনেকের সঙ্গে বিদেশি শক্তিগুলোর যোগসাজশ আছে এবং এরা সীমান্তে চোরাচালান ও দেশবিরোধী চক্রান্তে জড়িত বলে অভিযোগ ইরান সরকারের।

নিউজটি শেয়ার করুন

ইরানে সুন্নি হামলায় নিহত ৫

আপডেট সময় ০৪:৩২:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫

ইরানে সুন্নি চরমপন্থি জঙ্গিগোষ্ঠী জায়েশ আল-আদলের সশস্ত্র হামলায় অন্তত ৫ জন নিহত ও ১৩ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। পরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন হামলাকারীও নিহত হয়েছে বলে ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা।

সন্ত্রাসীরা সিস্তান-বালুচিস্তানের রাজধানী জাহেদানের ওই আদালত ভবনে হ্যান্ড গ্রেনেড ছোড়ে; তাদের হামলায় নিহতদের মধ্যে এক মা ও তার সন্তানও আছে, জানিয়েছেন ওই কর্মকর্তা।

আরও পড়ুন  ইরানের হামলায় ইসরাইলের মৃত সংখ্যা বেড়ে ২৪, হামলা অব্যাহত