ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

করাচিতে পাঁচতলা ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে ১৪, উদ্ধার অভিযান অব্যাহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:০১:১০ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • / 160

ছবি সংগৃহীত

পাকিস্তানের করাচিতে পাঁচতলা একটি ভবন ধসে পড়ায় নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। দ্বিতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষের আটকে থাকার আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ।

আরও পড়ুন  বসিলায় যৌথবাহিনীর অভিযানে বন্দুকযুদ্ধ, নিহত ২, আটক আরো ৫

শনিবার (৫ জুলাই) জিও টিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, জীবিতদের বের করে আনা এবং মরদেহ উদ্ধারের জন্য টানা অভিযান চালাচ্ছেন উদ্ধারকারীরা। ভবনটির ধ্বংসাবশেষের নিচে অন্তত ছয় থেকে সাতজনের আটকে থাকার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে।

শুক্রবার করাচির লিয়ারির বাগদাদি এলাকায় ঘনবসতিপূর্ণ অঞ্চলের এই পুরনো ভবনটি ধসে পড়ে। কয়েক দশক আগে নির্মিত এই ভবনটিতে ২০টি অ্যাপার্টমেন্টে ৪০ জনেরও বেশি মানুষ বসবাস করতেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ধ্বংসাবশেষ থেকে এখন পর্যন্ত ১৪টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনার পরপরই এলাকাটি ঘিরে ফেলে নিরাপত্তা জোরদার করা হয়। রেঞ্জার্স এবং সিটি ওয়ার্ডেনদের মোতায়েন করা হয়েছে যাতে সাধারণ মানুষ সেখানে ভিড় না করে। উদ্ধার কাজ দ্রুত করতে ভারী যন্ত্রপাতিও আনা হয়েছে।

উদ্ধারকারীরা ‘ট্র্যাপড পার্সন লোকেটর’ নামে একটি যন্ত্র ব্যবহার করছেন, যা ধ্বংসস্তূপের নিচে হৃদস্পন্দন শনাক্ত করে জীবিতদের অবস্থান চিহ্নিত করতে সহায়তা করে।

দীর্ঘ সময় ধরে চলা এ অভিযান আরও সাত থেকে আট ঘণ্টা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে উদ্ধারকারী দল। এখনো নিখোঁজদের স্বজনরা ঘটনাস্থলে উদ্বেগ নিয়ে অপেক্ষা করছেন।

প্রসঙ্গত, পাকিস্তানের বিভিন্ন শহরে পুরনো ও নাজুক ভবনগুলোর রক্ষণাবেক্ষণের অভাবে প্রায়ই ভবনধসের ঘটনা ঘটে। বিশেষজ্ঞরা ভবনগুলোর সুষ্ঠু সংস্কার ও পর্যবেক্ষণ জোরদারের তাগিদ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

করাচিতে পাঁচতলা ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে ১৪, উদ্ধার অভিযান অব্যাহত

আপডেট সময় ০৩:০১:১০ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫

পাকিস্তানের করাচিতে পাঁচতলা একটি ভবন ধসে পড়ায় নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। দ্বিতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষের আটকে থাকার আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ।

আরও পড়ুন  গাজীপুরসহ সারা দেশে সন্ত্রাস দমনে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু, জানালো স্বরাষ্ট্র মন্ত্রণালয়