০৯:২৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
প্রিসাইডিং অফিসার যাতে ভোটের রেজাল্ট ছাড়া বের হতে না পারে: মির্জা আব্বাস বিএনপি কাজে বিশ্বাসী, সমালোচনার রাজনীতিতে নয়: মির্জা ফখরুল গাজিয়াবাদে ৯ তলা থেকে লাফ দিয়ে ৩ বোনের মর্মান্তিক মৃত্যু শাকিবের সঙ্গে ‘প্রেম’ নিয়ে মুখ খুললেন ফারিয়া ত্রিশালে যমুনা এক্সপ্রেসের ধাক্কায় ট্রাক দুমড়ে যাওয়ায় চালক আহত নিরাপত্তা বাহিনীর অভিযানে ২২ সেনাসহ নিহত ২৫৫ জন জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত: ইসি সচিব আরব সাগরে ইরানি ড্রোনকে ধ্বংস করল মার্কিন এফ-৩৫সি যুদ্ধবিমান কোচিং সেন্টার বন্ধসহ নানা নিয়মের শিক্ষা আইনের খসড়া প্রস্তুত মন্দিরের জায়গায় শৌচাগার: জবিতে দিনভর বিক্ষোভের পর শিক্ষার্থীদের মন্দির ‘উদ্বোধন’

যুক্তরাজ্যে প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসী ঘোষণা ব্রিটিশ পার্লামেন্টের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • / 109

ছবি সংগৃহীত

যুক্তরাজ্যের ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশন–কে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে ব্রিটিশ পার্লামেন্ট। এর প্রতিবাদে লন্ডনের ডাউনিং স্ট্রিটে শত শত মানুষ বিক্ষোভে অংশ নেন।

প্যালেস্টাইন অ্যাকশনকে অনেকেই ডাইরেক্ট অ্যাকশন মুভমেন্ট নামে চেনেন। সংগঠনটি মূলত যুক্তরাজ্যে ইসরাইল সমর্থিত প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠানের বিরুদ্ধে নানা কর্মসূচি চালিয়ে আসছিল।

বুধবার (২ জুলাই) স্থানীয় সময় ব্রিটিশ পার্লামেন্টের হাউজ অব কমন্সে ভোটের মাধ্যমে সংগঠনটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার প্রস্তাব গৃহীত হয়। প্রস্তাবের পক্ষে ভোট দেন ৩৮৫ জন সাংসদ, বিপক্ষে ভোট পড়ে মাত্র ২৬টি। এ তথ্য জানিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান।

ব্রিটিশ সরকার জানায়, প্যালেস্টাইন অ্যাকশন সম্প্রতি একটি সামরিক ঘাঁটিতে অনধিকার প্রবেশ করে দুটি বিমান ক্ষতিগ্রস্ত করেছে। এ কারণেই তাদের কার্যক্রম সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আনা হয়েছে। নতুন এই নিষেধাজ্ঞার ফলে সংগঠনটির সদস্য হওয়া কিংবা প্রকাশ্যে সমর্থন করাও এখন থেকে দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে।

নিষেধাজ্ঞার বিরুদ্ধে বুধবার সন্ধ্যায় ডাউনিং স্ট্রিটে জড়ো হন শত শত আন্দোলনকারী। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে রাজপথ। বিক্ষোভকারীরা দাবি জানান, এই সিদ্ধান্ত পরিস্থিতি আরও জটিল করে তুলবে। তাদের অভিযোগ, গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।

একজন বিক্ষোভকারী বলেন, “আমাদের বাকস্বাধীনতা রক্ষা করা অপরিহার্য। গণহত্যার বিরুদ্ধে কথা বলার স্বাধীনতাও আমাদের থাকা উচিত। ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিলেই সন্ত্রাসী হতে হবে, বিষয়টি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

এদিকে মানবাধিকার কর্মীরাও বলছেন, এ ধরনের পদক্ষেপ সরকারের সমালোচনাকে দমিয়ে রাখার একধরনের কৌশল। তারা মনে করছেন, ফিলিস্তিনের পক্ষে কথা বলাকে অপরাধ হিসেবে চিহ্নিত করার মাধ্যমে ব্রিটেনের গণতান্ত্রিক মূল্যবোধই প্রশ্নের মুখে পড়েছে।

বিক্ষোভকারীরা এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানান এবং গাজায় চলমান সহিংসতা বন্ধ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।

নিউজটি শেয়ার করুন

যুক্তরাজ্যে প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসী ঘোষণা ব্রিটিশ পার্লামেন্টের

আপডেট সময় ০৭:৩৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫