ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

ইউক্রেনে রুশ ড্রোন হামলায় নিহত ২, আহত অন্তত ১২ জন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:২৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • / 140

ছবি সংগৃহীত

পূর্ব ইউক্রেনের পোলতাভা শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় দুইজন নিহত এবং অন্তত ১২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির সামরিক কর্তৃপক্ষ জানায়, হামলায় একটি সামরিক নিয়োগ কেন্দ্রও ক্ষতিগ্রস্ত হয়েছে। যুদ্ধবিরতি আলোচনা থমকে যাওয়ার পর থেকে মস্কো ইউক্রেনের ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে। পাশাপাশি কিয়েভে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা আরও বাড়ার সম্ভাবনাও তৈরি হয়েছে।

আরও পড়ুন  রোমানিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে জর্জ সিমিওনের জয়, ইউক্রেন সহায়তায় অনিশ্চয়তা

হামলার পর দেশটির জরুরি সেবা সংস্থা পোলতাভায় ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশ করেছে। সেখানে দেখা যায়, উদ্ধারকারীরা আগুনে পুড়ে যাওয়া ভবন ও গাড়ির ধ্বংসাবশেষের মধ্যে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। সংস্থাটি জানায়, হামলায় দুইজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। কিয়েভে অবস্থিত জাতীয় নিরাপত্তা পরিষদের একজন কর্মকর্তা জানান, রাশিয়া সম্ভবত ক্ষেপণাস্ত্র নির্দেশিকা ও সংশোধন ব্যবস্থার জন্য ব্যাটারি উৎপাদনকারী একটি কারখানাকে লক্ষ্য করে এ হামলা চালিয়েছে।

অন্যদিকে, রাশিয়ার লিপেটস্ক অঞ্চলে ইউক্রেনীয় ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে এক বৃদ্ধা নিহত এবং দুইজন আহত হয়েছেন বলে বৃহস্পতিবার জানিয়েছেন লিপেটস্কের গভর্নর ইগর আর্টামোনভ। টেলিগ্রামে তিনি জানান, মস্কো থেকে প্রায় ৪০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বের লিপেটস্ক শহরে একটি ভবনের ওপর ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে এই দুর্ঘটনা ঘটে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার তারা ইউক্রেনের ছোঁড়া ৬৯টি ড্রোন ধ্বংস করেছে, যার বেশির ভাগই সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে গুলি করে নামানো হয়েছে।

অন্যদিকে, ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, বুধবার রাত থেকে ছোঁড়া রাশিয়ার ৫২টি ড্রোনের মধ্যে ৪০টি তারা ভূপাতিত করেছে।

এছাড়া, ওডেসা শহরেও রাশিয়ার হামলার খবর পাওয়া গেছে। ওডেসার আঞ্চলিক গভর্নর ওলেগ কিপার বৃহস্পতিবার জানিয়েছেন, সেখানে একটি বহুতল আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র আঘাতে দুই শিশুসহ অন্তত ছয়জন আহত হয়েছেন।

(সূত্র: এএফপি)

নিউজটি শেয়ার করুন

ইউক্রেনে রুশ ড্রোন হামলায় নিহত ২, আহত অন্তত ১২ জন

আপডেট সময় ০৫:২৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫