ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব’: কৃষিমন্ত্রী

ইসরায়েলি বিমান হামলায় পশ্চিম তীরে ১০ ফিলিস্তিনি নিহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২৩:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
  • / 456

ছবি: সংগৃহীত

অধিকৃত পশ্চিম তীরের তাম্মুন এলাকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় অন্তত ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা ফিলিস্তিনি কর্তৃপক্ষের বরাতে এ তথ্য প্রকাশ করে।

আরও পড়ুন  ইসরায়েলি হামলার ধ্বংসস্তূপের নিচে রয়ে গেছে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম

ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, তারা অধিকৃত পশ্চিম তীরের উত্তর-পূর্বাঞ্চলের তাম্মুন এলাকায় লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তবে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, হামলায় নিহতদের মধ্যে বেসামরিক নাগরিকও রয়েছেন।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, নিহতদের লাশ তুবাসের সরকারি হাসপাতালে আনা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পশ্চিম তীরে ইসরায়েলি হামলার মাত্রা সম্প্রতি বৃদ্ধি পেয়েছে। মানবাধিকার সংগঠনগুলো এ ধরনের হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন উল্লেখ করে নিন্দা জানিয়েছে। তবে ইসরায়েল দাবি করছে, এসব হামলা নিরাপত্তা নিশ্চিতে চালানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ইসরায়েলি বিমান হামলায় পশ্চিম তীরে ১০ ফিলিস্তিনি নিহত

আপডেট সময় ১০:২৩:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫

অধিকৃত পশ্চিম তীরের তাম্মুন এলাকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় অন্তত ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা ফিলিস্তিনি কর্তৃপক্ষের বরাতে এ তথ্য প্রকাশ করে।

আরও পড়ুন  গাজায় ইসরায়েলি হামলায় নিহত হলেন আল-জাজিরার পাঁচ সাংবাদিক