ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের নামাজ আদায় ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান ইরান যুদ্ধে জড়িয়ে বিপাকে ট্রাম্প টিকটকার রাকিব হত্যার রহস্য উদ্ঘাটন, যেভাবে চলে কিলিং মিশন

টিকটক বিক্রির জন্য একটি প্রভাবশালী ও অর্থবিত্তশালী ক্রেতা গোষ্ঠী খুঁজে পেয়েছি: ট্রাম্প

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫৪:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • / 195

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক বিক্রির জন্য তিনি একটি প্রভাবশালী ও অর্থবিত্তশালী ক্রেতা গোষ্ঠী খুঁজে পেয়েছেন। তবে চুক্তি চূড়ান্ত করতে হলে চীনা সরকারের অনুমোদন প্রয়োজন হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।

স্থানীয় সময় রোববার (২৯ জুন) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প এ তথ্য জানান। তিনি বলেন, আগামী দুই সপ্তাহের মধ্যে টিকটকের সম্ভাব্য ক্রেতাদের তালিকা প্রকাশ করা হবে।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রের চাঞ্চল্যকর তিনটি হত্যাকাণ্ডের নথি প্রকাশের নির্দেশ দিলেন ডোনাল্ড ট্রাম্প

ট্রাম্প আরও বলেন, “চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এই চুক্তিকে সমর্থন করবেন বলে আমি আশা করছি।”

এর আগে যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম বন্ধের নির্ধারিত সময়সীমা বাড়িয়ে আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়। ট্রাম্পের দাবি, নির্বাচনের সময় তরুণদের মধ্যে টিকটকের জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় এর ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে।

প্রসঙ্গত, টিকটকের মালিক চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান বাইটড্যান্স। যুক্তরাষ্ট্রে ২০২৪ সালে পাস হওয়া এক আইনে বলা হয়েছে, বাইটড্যান্স যদি জানুয়ারির ১৯ তারিখের মধ্যে টিকটকের মার্কিন সম্পদ বিক্রির ব্যাপারে উল্লেখযোগ্য অগ্রগতি না দেখাতে পারে, তবে দেশটিতে এই অ্যাপের কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে হবে।

তবে ট্রাম্প এরইমধ্যে এই সময়সীমা তিনবার বাড়িয়েছেন।

বিশ্লেষকদের মতে, জাতীয় নিরাপত্তা এবং তথ্য সুরক্ষার কারণে যুক্তরাষ্ট্রে টিকটকের মালিকানা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে সম্ভাব্য বিক্রির মাধ্যমে টিকটকের মার্কিন শাখা আলাদা করে তোলার পরিকল্পনা করা হচ্ছে, যাতে ব্যবহারকারীর তথ্যের নিরাপত্তা বজায় রাখা যায়।

ট্রাম্প বলেন, “টিকটককে এমন কারও হাতে দিতে হবে, যারা যথেষ্ট সামর্থ্য রাখে এবং যারা অ্যাপটি নিরাপদ ও দায়িত্বশীলভাবে পরিচালনা করতে পারবে।”

টিকটক নিয়ে মার্কিন প্রশাসন ও চীনা সরকারের অবস্থান এখনো সমন্বয়ের পর্যায়ে রয়েছে। শেষ পর্যন্ত চুক্তি কতদূর এগোবে, সেটি চীনা সরকারের অনুমোদন ও ক্রেতাদের আগ্রহের ওপর নির্ভর করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

নিউজটি শেয়ার করুন

টিকটক বিক্রির জন্য একটি প্রভাবশালী ও অর্থবিত্তশালী ক্রেতা গোষ্ঠী খুঁজে পেয়েছি: ট্রাম্প

আপডেট সময় ১১:৫৪:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক বিক্রির জন্য তিনি একটি প্রভাবশালী ও অর্থবিত্তশালী ক্রেতা গোষ্ঠী খুঁজে পেয়েছেন। তবে চুক্তি চূড়ান্ত করতে হলে চীনা সরকারের অনুমোদন প্রয়োজন হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।

স্থানীয় সময় রোববার (২৯ জুন) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প এ তথ্য জানান। তিনি বলেন, আগামী দুই সপ্তাহের মধ্যে টিকটকের সম্ভাব্য ক্রেতাদের তালিকা প্রকাশ করা হবে।

আরও পড়ুন  টিকটক নিষিদ্ধের শঙ্কায় আমেরিকানদের নজর নতুন অ্যাপের দিকে 