ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রেডনোট অ্যাপ

টিকটক নিষিদ্ধের শঙ্কায় আমেরিকানদের নজর নতুন অ্যাপের দিকে 

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৩৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
  • / 418

ছবি সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের টিকটক ব্যবহারকারীরা ধীরে ধীরে নতুন একটি চীনা অ্যাপ রেডনোটের দিকে ঝুঁকছেন। নিজেদের “টিকটক রিফিউজি” বলে পরিচয় দেওয়া এসব ইউজার ইতিমধ্যেই ব্যাপক হারে রেডনোট ডাউনলোড করেছেন।

রেডনোট, যা চীনে “শিয়াওহংশু” নামে পরিচিত, মূলত ম্যান্ডারিন-ভাষী তরুণদের মধ্যে জনপ্রিয়। এটি টিকটক আর ইনস্টাগ্রামের সংমিশ্রণ হিসেবে বিবেচিত। মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৩০ কোটিরও বেশি। ব্যবহারকারীরা এখানে প্রেম, ফ্যাশনসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ আদান-প্রদান করে থাকেন।

আরও পড়ুন  মার্কিন মুলুকে টিকটককে এখন থেকে নিয়ন্ত্রণ করবে ওরাকল

টিকটকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে নিরাপত্তা এবং ডেটা সুরক্ষার প্রশ্নে একাধিক অভিযোগ উঠেছে। কংগ্রেসে প্রস্তাবিত বিল অনুযায়ী, টিকটককে বিক্রি করতে হবে বা নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হবে। ১৯ জানুয়ারির মধ্যে সিদ্ধান্ত নেওয়ার জন্য সময়সীমা নির্ধারিত হয়েছে।

এরই মধ্যে অনেক মার্কিন ব্যবহারকারী রেডনোটে যোগ দিচ্ছেন। তবে রেডনোটও চীনা সরকারের সমালোচনায় সেন্সরশিপ আরোপের অভিযোগে বিদ্ধ। তাইওয়ানে এই অ্যাপটি সরকারি কর্মকর্তাদের জন্য নিষিদ্ধ।

যুক্তরাষ্ট্রের উটাহের বাসিন্দা সারাহ ফাদারিংহাম রেডনোটকে “নতুন দিগন্ত” হিসেবে বর্ণনা করেছেন। তার ভাষায়, “চীনা সংস্কৃতি ও সাধারণ মানুষের জীবন সম্পর্কে জানতে পেরে দারুণ লাগছে।”

ফ্যাশন ডিজাইনার মার্কাস রবিনসনও রেডনোটে তার ব্র্যান্ড প্রসারে আশাবাদী। যদিও অ্যাপের ম্যান্ডারিন নীতিমালা তাকে কিছুটা চিন্তায় ফেলেছে। টিকটকের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থাকলেও রেডনোট মার্কিন তরুণদের কাছে নতুন সম্ভাবনা হয়ে উঠছে।

নিউজটি শেয়ার করুন

রেডনোট অ্যাপ

টিকটক নিষিদ্ধের শঙ্কায় আমেরিকানদের নজর নতুন অ্যাপের দিকে 

আপডেট সময় ০৩:৩৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

মার্কিন যুক্তরাষ্ট্রের টিকটক ব্যবহারকারীরা ধীরে ধীরে নতুন একটি চীনা অ্যাপ রেডনোটের দিকে ঝুঁকছেন। নিজেদের “টিকটক রিফিউজি” বলে পরিচয় দেওয়া এসব ইউজার ইতিমধ্যেই ব্যাপক হারে রেডনোট ডাউনলোড করেছেন।

রেডনোট, যা চীনে “শিয়াওহংশু” নামে পরিচিত, মূলত ম্যান্ডারিন-ভাষী তরুণদের মধ্যে জনপ্রিয়। এটি টিকটক আর ইনস্টাগ্রামের সংমিশ্রণ হিসেবে বিবেচিত। মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৩০ কোটিরও বেশি। ব্যবহারকারীরা এখানে প্রেম, ফ্যাশনসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ আদান-প্রদান করে থাকেন।

আরও পড়ুন  টিকটক বিক্রির জন্য একটি প্রভাবশালী ও অর্থবিত্তশালী ক্রেতা গোষ্ঠী খুঁজে পেয়েছি: ট্রাম্প