ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কানাডা: বিস্তীর্ণ ভূখণ্ড ও উন্নত জীবনের দেশ বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ বাতিল: সূচি থেকে বাদ পড়ল টাইগারদের সফর ‘আমি এই কাজ করিনি’ হাদি হত্যা প্রসঙ্গে অভিযুক্ত ফয়সাল ইরান চালু করেছে সর্বোচ্চ মূল্যমানের ১০ মিলিয়ন রিয়াল নোট ঈদের আনন্দে বিষাদের ছায়া: সড়ক ও নদে প্রাণ গেল ২২ জনের যুদ্ধের ধাক্কায় এয়ারলাইন্স খাতে ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২ ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫

গা/জা/য় ত্রাণকেন্দ্রে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ২১, আহত শতাধিক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:০৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • / 149

ছবি সংগৃহীত

গাজার কেন্দ্রীয় অঞ্চলে ত্রাণের জন্য অপেক্ষমাণ ফিলিস্তিনিদের ওপর আবারও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার তথ্য অনুযায়ী, মঙ্গলবার ভোরে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে গুলি ও ট্যাংকের শেল বর্ষণে ২১ জন নিহত হন এবং আহত হন অন্তত ১৫০ জন। এই ঘটনায় হতাহতদের অধিকাংশই ছিলেন ক্ষুধার্ত ও দুর্বল সাধারণ মানুষ, যারা সামান্য কিছু সাহায্যের আশায় জড়ো হয়েছিলেন।

বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বার্তা সংস্থা এএফপিকে জানান, হামলাটি গাজা উপত্যকার মধ্যাঞ্চলে ঘটে। তিনি বলেন, “ইসরায়েলি দখলদার বাহিনী ত্রাণ প্রত্যাশীদের লক্ষ্য করে সরাসরি হামলা চালিয়েছে।” ঘটনার পরপরই এএফপি ইসরায়েলি সামরিক বাহিনীর মন্তব্য চেয়ে যোগাযোগ করলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন  খামেনিকে গুপ্তহত্যার আশঙ্কা!, সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না ইসরায়েল

ইসরায়েলের প্রায় দুই বছর ধরে চলমান নিরবচ্ছিন্ন বোমাবর্ষণে গাজা উপত্যকা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখন পর্যন্ত ৫৫ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক শিশু ও নারী। অনেক পরিবার সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে গেছে। হাসপাতাল, স্কুল, আশ্রয়কেন্দ্র—কোনো কিছুই রেহাই পায়নি।

হামলার শুরু থেকেই গাজায় খাদ্য, পানি ও জ্বালানি সরবরাহে বাধা সৃষ্টি করেছে ইসরায়েল। পরিকল্পিতভাবে মানবিক সহায়তার প্রবেশ বন্ধ করা হয়েছে, ধ্বংস করা হয়েছে কৃষিজমি, এবং সৃষ্ট হয়েছে চরম দুর্ভিক্ষ পরিস্থিতি।

২০২৩ সালের ডিসেম্বরে হিউম্যান রাইটস ওয়াচ জানায়, ইসরায়েল গাজায় অনাহারকে যুদ্ধের কৌশল হিসেবে ব্যবহার করছে। বিশেষ করে ত্রাণের আশায় জড়ো হওয়া মানুষদের লক্ষ্য করে ইচ্ছাকৃতভাবে হামলা চালানো হয়।

চলতি বছরের ২ মার্চ থেকে আবারও ত্রাণ প্রবেশ পুরোপুরি বন্ধ করে দেয় ইসরায়েল। আন্তর্জাতিক চাপের মুখে মে মাসের শেষদিকে সামান্য কিছু ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়া হলেও তা জাতিসংঘ নয়, বরং যুক্তরাষ্ট্রের অর্থায়নে গঠিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) মাধ্যমে বিতরণ শুরু হয়।

কিন্তু এসব জিএইচএফ ত্রাণকেন্দ্রই এখন পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, প্রায় প্রতিদিনই এসব কেন্দ্রে হামলার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। মে মাসের শেষদিক থেকে এখন পর্যন্ত ইসরায়েলি গুলিতে নিহত হয়েছেন চার শতাধিক ফিলিস্তিনি, আহত হয়েছেন প্রায় ৩ হাজার ৫০০ জন।

এমন বর্বরতার বিরুদ্ধে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠলেও, এখনও পর্যন্ত কোনো কার্যকর আন্তর্জাতিক পদক্ষেপ চোখে পড়েনি।

সূত্র: আলজাজিরা

নিউজটি শেয়ার করুন

গা/জা/য় ত্রাণকেন্দ্রে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ২১, আহত শতাধিক

আপডেট সময় ০৩:০৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

গাজার কেন্দ্রীয় অঞ্চলে ত্রাণের জন্য অপেক্ষমাণ ফিলিস্তিনিদের ওপর আবারও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার তথ্য অনুযায়ী, মঙ্গলবার ভোরে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে গুলি ও ট্যাংকের শেল বর্ষণে ২১ জন নিহত হন এবং আহত হন অন্তত ১৫০ জন। এই ঘটনায় হতাহতদের অধিকাংশই ছিলেন ক্ষুধার্ত ও দুর্বল সাধারণ মানুষ, যারা সামান্য কিছু সাহায্যের আশায় জড়ো হয়েছিলেন।

বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বার্তা সংস্থা এএফপিকে জানান, হামলাটি গাজা উপত্যকার মধ্যাঞ্চলে ঘটে। তিনি বলেন, “ইসরায়েলি দখলদার বাহিনী ত্রাণ প্রত্যাশীদের লক্ষ্য করে সরাসরি হামলা চালিয়েছে।” ঘটনার পরপরই এএফপি ইসরায়েলি সামরিক বাহিনীর মন্তব্য চেয়ে যোগাযোগ করলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন  গাজার পূর্ণ নিয়ন্ত্রণে নেতানিয়াহুর পরিকল্পনা, সামরিক প্রধানের সতর্কবার্তা