ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল জুলাই সনদের বাস্তবায়ন: ডেপুটি স্পিকার হচ্ছেন ব্যারিস্টার নাজিবুর রহমান মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বাড়লো জ্বালানি তেলের দাম সীতাকুণ্ডে ধর্ষণের শিকার সেই শিশুর মৃত্যু পাওনা টাকার বিরোধে চট্টগ্রামে ছোট ভাইয়ের হাতে বড় বোন খুন নিরাপত্তা ঝুঁকিতে ইসলামাবাদ, করাচি ও লাহোরে ভিসা সেবা বন্ধ সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি সৌদি আরবে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে হামলা, বিকট বিস্ফোরণ ঢাকা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ হরমুজ প্রণালি ‘বন্ধ’, তেল পরিবহনে কঠোর বার্তা তেহরানের

আজারবাইজানে ইসরায়েলি হামলায় নিহত অন্তত ৩৩ জন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৩৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • / 136

ছবি সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত আরও ভয়াবহ রূপ নিচ্ছে। সর্বশেষ খবর অনুযায়ী, ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩০ জন সামরিক সদস্য নিহত হয়েছেন। একই সঙ্গে প্রাণ হারিয়েছেন একজন রেড ক্রিসেন্ট কর্মী ও আরও দুইজন বেসামরিক নাগরিক।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, পূর্ব আজারবাইজানের গভর্নর বেহরাম সারমাস্ত নিশ্চিত করেছেন, ইসরায়েল অন্তত ১৯টি স্থানে আঘাত হেনেছে। এর মধ্যে উল্লেখযোগ্যভাবে রয়েছে তাবরিজ শহর, যেখানে ১২টি স্থানে হামলা চালানো হয়েছে। এ ছাড়াও বোস্তানাবাদ, শাবেস্তার, আজারশাহর, মারাগেহ এবং তুর্কমেনচায় কাউন্টিতে ইসরায়েলি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে।

আরও পড়ুন  ইরানে হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: জাতিসংঘ

পাশাপাশি, রাষ্ট্র পরিচালিত প্রেস টিভি রেড ক্রিসেন্ট সোসাইটির বরাতে জানিয়েছে, পশ্চিম আজারবাইজান প্রদেশেও একটি অ্যাম্বুলেন্স লক্ষ্য করে চালানো ইসরায়েলি হামলায় আরও দুজন নিহত হয়েছেন।

এই সংঘাত শুরু হয় গত শুক্রবার ভোরে, যখন ইসরায়েল ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা চালায়। ওই হামলায় শীর্ষ সামরিক কমান্ডার ও বিজ্ঞানী নিহত হয়েছে বলে দাবি করা হয়। এর পাল্টা জবাবে একইদিন রাতে ইরান ইসরায়েলের বেশ কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র ছোড়ে।

শনিবারও ইসরায়েল তাদের অভিযান অব্যাহত রাখে। এরপর রোববার রাতেও ইরান ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। একাধিক শহরে একযোগে চালানো এসব হামলা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে নতুন মাত্রা দিয়েছে।

আন্তর্জাতিক সম্প্রদায় পরিস্থিতির ওপর গভীর নজর রাখছে। তবে এখন পর্যন্ত উভয় পক্ষই সুর নরম করার কোনো ইঙ্গিত দেয়নি। বরং পাল্টাপাল্টি হামলার মাধ্যমে দু’দেশের মধ্যে সামরিক সংঘাত এক নতুন স্তরে পৌঁছেছে, যা গোটা অঞ্চলের নিরাপত্তার জন্য চরম হুমকি হয়ে উঠতে পারে।

নিউজটি শেয়ার করুন

আজারবাইজানে ইসরায়েলি হামলায় নিহত অন্তত ৩৩ জন

আপডেট সময় ০৮:৩৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫