ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের নামাজ আদায় ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান ইরান যুদ্ধে জড়িয়ে বিপাকে ট্রাম্প টিকটকার রাকিব হত্যার রহস্য উদ্ঘাটন, যেভাবে চলে কিলিং মিশন

খামেনিকে গুপ্তহত্যার আশঙ্কা!, সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না ইসরায়েল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২০:৪০ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • / 274

ছবি সংগৃহীত

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে যে কোনো সময় গুপ্তহত্যার শিকার হতে পারেন এমন আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না দখলদার ইসরায়েল। মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে ইহুদিবাদী দেশটির একজন শীর্ষ কর্মকর্তা এই বিষয়ে ইঙ্গিত দেন।

আরও পড়ুন  ইসরায়েলের আগ্রাসনে দ্বিখণ্ডিত গাজা, ৪৮ ঘণ্টায় ঝরে গেল ১৮৩ শিশুসহ ৪৩৬ প্রাণ

তাঁর ভাষ্য অনুযায়ী, ইরানের পরমাণু কার্যক্রম থামাতে ইসরায়েল এখন একপ্রকার যুদ্ধ শুরু করেছে। যুদ্ধের এই পথ দুটি সম্ভাবনার দিকে যেতে পারে—এক, ইরান স্বেচ্ছায় তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করে দেবে; অথবা, দুই, এমন পরিস্থিতি সৃষ্টি করা হবে যাতে ইরান ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম পুনরায় শুরু করতে না পারে।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর রাজনৈতিক বিশ্লেষক অমিত সিগালও একই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইসরায়েলের একটি রাজনৈতিক সূত্র জানিয়েছেন, আয়াতুল্লাহ খামেনিকে নিয়ে ইসরায়েলের নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে এখনো উদ্বেগ রয়েছে। তাঁর ওপর কড়া নজরদারি রাখা হচ্ছে এবং সম্ভাব্য গুপ্তহত্যার বিষয়টিও আলোচনায় রয়েছে। তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। বিষয়টি এখনও একাধিক শর্ত এবং পরিপ্রেক্ষিতের ওপর নির্ভর করছে।

এছাড়া, গত শুক্রবার ইরানে একটি বড় ধরনের সামরিক আঘাত হানে ইসরায়েল। ওই হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান, ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান, বিমানবাহিনীর প্রধানসহ উচ্চপদস্থ কয়েকজন সামরিক কর্মকর্তা নিহত হন। একইসাথে, ইরানের গুরুত্বপূর্ণ ৯ জন পরমাণু বিজ্ঞানীও ওই হামলায় প্রাণ হারান।

এই ঘটনার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে গেছে। বিশ্লেষকরা মনে করছেন, ইসরায়েলের এ ধরনের পদক্ষেপ কেবল ইরানকেই নয়, গোটা অঞ্চলকেই বড় ধরনের নিরাপত্তা হুমকির মুখে ফেলতে পারে।

তথ্যসূত্র: ওয়ালস্ট্রিট জার্নাল

নিউজটি শেয়ার করুন

খামেনিকে গুপ্তহত্যার আশঙ্কা!, সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না ইসরায়েল

আপডেট সময় ০১:২০:৪০ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে যে কোনো সময় গুপ্তহত্যার শিকার হতে পারেন এমন আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না দখলদার ইসরায়েল। মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে ইহুদিবাদী দেশটির একজন শীর্ষ কর্মকর্তা এই বিষয়ে ইঙ্গিত দেন।

আরও পড়ুন  গাজায় একদিনে ইসরায়েলি হামলায় ৩ সাংবাদিকসহ নিহত ১১