ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানে নেতৃত্বে নতুন অধ্যায়, মোজতবা খামেনি সুপ্রিম লিডার নির্বাচিত ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির

ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ ৭ জন নিহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২০:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • / 140

ছবি সংগৃহীত

ভারতে একের পর এক বিমান দুর্ঘটনার খবরের মধ্যেই এবার উত্তরাখণ্ডে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ সাতজন নিহত হয়েছেন। তাদের মধ্যে ছয়জনই তীর্থযাত্রী।

আরও পড়ুন  ভারতে ফের করোনার আঘাত, মৃত ৭, আক্রান্ত প্রায় ৩ হাজার

রবিবার (১৫ জুন) স্থানীয় সময় ভোর ৫টা ২০ মিনিটে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। NDTV’র প্রতিবেদনে বলা হয়েছে, কেদারনাথ মন্দির থেকে গুপ্তকাশীর দিকে যাওয়ার পথে আরিয়ান এভিয়েশনের হেলিকপ্টারটি জঙ্গলে বিধ্বস্ত হয়। দুর্ঘটনাস্থল গৌরীকুণ্ড ও সোনপ্রয়াগের মাঝামাঝি এলাকায় অবস্থিত।

উত্তরাখণ্ড সিভিল অ্যাভিয়েশন ডিপার্টমেন্ট অথরিটি (UCADA) জানায়, উড্ডয়নের প্রায় ১০ মিনিট পরই হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে। এতে পাইলটসহ onboard থাকা সাতজনই প্রাণ হারান। নিহতদের মধ্যে একজন শিশু তীর্থযাত্রীও রয়েছে।

তীর্থযাত্রীরা উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাটের বাসিন্দা ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। দুর্ঘটনার পর উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে গভীর শোক প্রকাশ করেন।

হেলিকপ্টার বিধ্বস্তের সঠিক কারণ এখনও জানা না গেলেও, প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটি অথবা খারাপ আবহাওয়াকে দায়ী করা হচ্ছে।

এর মাত্র তিনদিন আগেই, ১২ জুন, আরেকটি ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে ভারতের গুজরাটে। সেদিন ২৩২ জন যাত্রী ও ১০ জন ক্রু নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেওয়া বিমানটি আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে উড্ডয়ন করে বিজে মেডিকেল কলেজের ছাত্রাবাসের ওপর ভেঙে পড়ে। ভয়াবহ সেই দুর্ঘটনায় ২৭০ জনের মরদেহ উদ্ধার হয়, যাদের মধ্যে ২৪১ জনই ছিলেন বিমানের যাত্রী ও ক্রু।

দেশটিতে একের পর এক এই ধরনের বিমান ও হেলিকপ্টার দুর্ঘটনায় বাড়ছে উদ্বেগ ও প্রশ্ন। নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি।

নিউজটি শেয়ার করুন

ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ ৭ জন নিহত

আপডেট সময় ১১:২০:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫

ভারতে একের পর এক বিমান দুর্ঘটনার খবরের মধ্যেই এবার উত্তরাখণ্ডে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ সাতজন নিহত হয়েছেন। তাদের মধ্যে ছয়জনই তীর্থযাত্রী।

আরও পড়ুন  অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ