ঢাকা ০৭:১১ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাউফলে নিখোঁজ জেলের লাশ উদ্ধার কানাডা: বিস্তীর্ণ ভূখণ্ড ও উন্নত জীবনের দেশ বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ বাতিল: সূচি থেকে বাদ পড়ল টাইগারদের সফর ‘আমি এই কাজ করিনি’ হাদি হত্যা প্রসঙ্গে অভিযুক্ত ফয়সাল ইরান চালু করেছে সর্বোচ্চ মূল্যমানের ১০ মিলিয়ন রিয়াল নোট ঈদের আনন্দে বিষাদের ছায়া: সড়ক ও নদে প্রাণ গেল ২২ জনের যুদ্ধের ধাক্কায় এয়ারলাইন্স খাতে ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২ ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩

নাইজেরিয়ার কানো প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনায় ২১ ক্রীড়াবিদের মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২২:৩২ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • / 156

ছবি সংগৃহীত

নাইজেরিয়ার কানো প্রদেশে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় ২১ জন ক্রীড়াবিদ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। দেশটির গণমাধ্যম ‘ডেইলি নাইজেরিয়া’ জানিয়েছে, শনিবার (৩১ মে) সকালে কানো প্রদেশের গারুন মালম এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

আরও পড়ুন  ফরিদপুর সদর উপজেলার গেরদা রেলক্রসিংয়ে ট্রেন ও মাইক্রোবাসের সংঘর্ষে পাঁচজনের মৃত্যু

জানা গেছে, ওগুন প্রদেশে অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া উৎসব শেষে ৩১টি বাসে করে ক্রীড়াবিদ ও কর্মকর্তারা নিজ নিজ প্রদেশে ফিরছিলেন। একটি বাসে ছিলেন ৩৭ জন যাত্রী, যাদের মধ্যে বেশিরভাগই ছিলেন বিভিন্ন ডিসিপ্লিনের ক্রীড়াবিদ ও সংশ্লিষ্ট কর্মকর্তা। স্থানীয় সময় সকাল ৮টার দিকে গারুন মালম এলাকায় পৌঁছানোর পর ডাকা সালে নামক একটি ব্রিজ থেকে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নিচে পড়ে যায়।

দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান ১৯ জন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনের মৃত্যু হয় কুরা জেনারেল হাসপাতালে। আহতদের তাৎক্ষণিক চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, দুর্ঘটনার সময় বাসটির সঙ্গে অন্য কোনো যানবাহনের সংঘর্ষ ঘটেনি। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি অথবা চালকের নিয়ন্ত্রণ হারানোর কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। তবে দুর্ঘটনায় অন্য কোনো বাস ক্ষতিগ্রস্ত হয়নি, বাকি বাসগুলো নিরাপদেই গন্তব্যে পৌঁছেছে।

এই হৃদয়বিদারক ঘটনায় নাইজেরিয়া জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সাবেক ভাইস প্রেসিডেন্ট আতিকু আবুবাকার এক শোকবার্তায় বলেন, “তারা ছিল আমাদের জাতির সেরা সন্তানদের অন্যতম। নিবেদিত, প্রতিভাবান এবং অঙ্গীকারবদ্ধ ক্রীড়াবিদ, যাদের আমরা হারালাম।”

সরকারিভাবে নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা শেষে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত কার্যক্রম শুরু করেছে।

এ ঘটনায় দেশটির ক্রীড়ামহল এবং সাধারণ নাগরিকদের মধ্যে গভীর শোক ও উদ্বেগ বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

নাইজেরিয়ার কানো প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনায় ২১ ক্রীড়াবিদের মৃত্যু

আপডেট সময় ১২:২২:৩২ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫