ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের নামাজ আদায় ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান ইরান যুদ্ধে জড়িয়ে বিপাকে ট্রাম্প টিকটকার রাকিব হত্যার রহস্য উদ্ঘাটন, যেভাবে চলে কিলিং মিশন

জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৫:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • / 173

ছবি সংগৃহীত

চার দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। টোকিও থেকে ঢাকাগামী সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি দেশে ফেরেন।

আরও পড়ুন  সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, শনিবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধান উপদেষ্টাকে বহনকারী বিমানটি।

এর আগে শনিবার সকালে জাপানের স্থানীয় সময় ১১টা ২০ মিনিটে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর হয়ে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেন অধ্যাপক ইউনূস ও তাঁর সফরসঙ্গীরা।

চার দিনের এই সফরে অধ্যাপক ইউনূস টোকিওতে প্রায় ২০টি কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সফরসূচির অন্যতম গুরুত্ব ছিল জাপানের প্রধানমন্ত্রী ইশিবার সঙ্গে এক বৈঠক, যেখানে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

এছাড়াও জাপানের ব্যবসায়ী, শিক্ষাবিদ ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন অধ্যাপক ইউনূস। সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপানের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

উল্লেখ্য, জাপান সফরের উদ্দেশ্যে অধ্যাপক মুহাম্মদ ইউনূস গত সপ্তাহে ঢাকা ত্যাগ করেন। সফরে তাঁর সঙ্গে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারাও ছিলেন।

এই সফরের মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা, প্রযুক্তি হস্তান্তর এবং শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে সম্ভাব্য উদ্যোগ নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্র জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

আপডেট সময় ১০:৩৫:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫

চার দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। টোকিও থেকে ঢাকাগামী সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি দেশে ফেরেন।

আরও পড়ুন  সিভিল মামলা দ্রুত নিষ্পত্তিতে সিপিসি সংশোধন হচ্ছে: আইন উপদেষ্টা