ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

খালেদা জিয়ার কণ্ঠ নকল,২৬ কোটি টাকা এক ব্যক্তির ব্যাংক একাউন্টে জমা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৫৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • / 699

ছবি সংগৃহীত

বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার কণ্ঠ নকল করে ২৬ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিএফআইইউর প্রতিবেদন অনুযায়ী, ৫ নভেম্বর থেকে তিন মাসের ব্যবধানে সিটি ব্যাংকের গুলশান শাখায় মোতাল্লেছ হোসেন নামে এক ব্যক্তির হিসেবে জমা হয় ৬ কোটি ৩৭ লাখ টাকা।পরে ব্যাংক থেকে হঠাৎ এত টাকা জমা হওয়ায় তার তথ্য চাওয়া হয়। অনুসন্ধানে নেমে চাঞ্চল্যকর তথ্য পেয়ে জব্দ করা হয় মোতাল্লেছ ও তার ব্যবসা প্রতিষ্ঠানের ৯ টি ব্যাংক হিসাব।

অনুসন্ধান শেষে সাতটি হিসাবে ২৬ কোটি ৮৪ লাখ টাকার সন্ধান পায় বিএফআইইউ। এর মধ্যে নভেম্বর থেকে পরবর্তী তিন মাসে জমা হয় ১১ কোটি ১১ লাখ টাকা।
তবে মোতাল্লেছের ২০২৩-২৪ অর্থবছরের আয়কর রিটার্নের তথ্যমতে, তার মাত্র ৩৪ লাখ টাকার সম্পদ ছিল। তাহলে কীভাবে তার অ্যাকাউন্টে এত টাকা এল, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়। বিএফআইইউর অনুসন্ধানে বেরিয়ে আসে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কণ্ঠ নকল করে মোতাল্লেছ ও তার সহযোগী মানুষের কাছে টাকা চান। তাতেই তার অ্যাকাউন্টে জমা হয় এত টাকা।
বিএফআইইউ ঘটনাটি জানার পর থেকেই লাপাত্তা মোতাল্লেছ। যদিও ভুক্তভোগীর কেউ মামলা করেননি। জানা গেছে, মোতাল্লেছ অকো-টেক্স লিমিটেডের পরিচালক।
তবে মো. মোতাল্লেছ হোসেন একটি গণমাধ্যমকে জানান, ভুয়া, বানোয়াট ও মিথ্যা অভিযোগের ভিত্তিতে তাকে হয়রানি করা হয়েছে।
মূলত সরকারের উচ্চপর্যায়ের একজন আইন কর্মকর্তা ও বিএফআইইউয়ের কতিপয় কর্মকর্তা এ হয়রানির নেপথ্যে রয়েছেন বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুন  প্লট দুর্নীতি মামলায় হাসিনার ১০ বছর, টিউলিপসহ চারজনের কারাদণ্ড

নিউজটি শেয়ার করুন

খালেদা জিয়ার কণ্ঠ নকল,২৬ কোটি টাকা এক ব্যক্তির ব্যাংক একাউন্টে জমা

আপডেট সময় ০৫:৫৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫

বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার কণ্ঠ নকল করে ২৬ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিএফআইইউর প্রতিবেদন অনুযায়ী, ৫ নভেম্বর থেকে তিন মাসের ব্যবধানে সিটি ব্যাংকের গুলশান শাখায় মোতাল্লেছ হোসেন নামে এক ব্যক্তির হিসেবে জমা হয় ৬ কোটি ৩৭ লাখ টাকা।পরে ব্যাংক থেকে হঠাৎ এত টাকা জমা হওয়ায় তার তথ্য চাওয়া হয়। অনুসন্ধানে নেমে চাঞ্চল্যকর তথ্য পেয়ে জব্দ করা হয় মোতাল্লেছ ও তার ব্যবসা প্রতিষ্ঠানের ৯ টি ব্যাংক হিসাব।

অনুসন্ধান শেষে সাতটি হিসাবে ২৬ কোটি ৮৪ লাখ টাকার সন্ধান পায় বিএফআইইউ। এর মধ্যে নভেম্বর থেকে পরবর্তী তিন মাসে জমা হয় ১১ কোটি ১১ লাখ টাকা।
তবে মোতাল্লেছের ২০২৩-২৪ অর্থবছরের আয়কর রিটার্নের তথ্যমতে, তার মাত্র ৩৪ লাখ টাকার সম্পদ ছিল। তাহলে কীভাবে তার অ্যাকাউন্টে এত টাকা এল, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়। বিএফআইইউর অনুসন্ধানে বেরিয়ে আসে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কণ্ঠ নকল করে মোতাল্লেছ ও তার সহযোগী মানুষের কাছে টাকা চান। তাতেই তার অ্যাকাউন্টে জমা হয় এত টাকা।
বিএফআইইউ ঘটনাটি জানার পর থেকেই লাপাত্তা মোতাল্লেছ। যদিও ভুক্তভোগীর কেউ মামলা করেননি। জানা গেছে, মোতাল্লেছ অকো-টেক্স লিমিটেডের পরিচালক।
তবে মো. মোতাল্লেছ হোসেন একটি গণমাধ্যমকে জানান, ভুয়া, বানোয়াট ও মিথ্যা অভিযোগের ভিত্তিতে তাকে হয়রানি করা হয়েছে।
মূলত সরকারের উচ্চপর্যায়ের একজন আইন কর্মকর্তা ও বিএফআইইউয়ের কতিপয় কর্মকর্তা এ হয়রানির নেপথ্যে রয়েছেন বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুন  এটাই সেরা সুযোগ, সরকারের দখল নিন: ইরানিদের প্রতি ট্রাম্পের বার্তা