ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের নামাজ আদায় ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান ইরান যুদ্ধে জড়িয়ে বিপাকে ট্রাম্প টিকটকার রাকিব হত্যার রহস্য উদ্ঘাটন, যেভাবে চলে কিলিং মিশন

ট্রাম্প প্রশাসন ছাড়লেন ইলন মাস্ক, শেষ হলো সরকারি দায়িত্ব

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৫:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • / 223

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের শীর্ষ ধনী ও টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক ডোনাল্ড ট্রাম্প প্রশাসন থেকে পদত্যাগ করেছেন। হোয়াইট হাউসের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সময় বুধবার রাত থেকে ইলন মাস্কের প্রশাসন ছাড়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান ওই কর্মকর্তা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে মাস্ক নিজেও ট্রাম্প প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জানান, তাঁর সরকারি দায়িত্ব শেষের পথে।

আরও পড়ুন  ট্রাম্পের সামরিক অভিযান নিয়ে শীর্ষ সামরিক কর্মকর্তাদের উদ্বেগ

মাস্ক লিখেন, “সরকারি দক্ষতা বিভাগের বিশেষ সরকারি কর্মকর্তা হিসেবে আমার সময়সীমা শেষের পথে। ট্রাম্প প্রশাসনকে ধন্যবাদ।”

গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর, ইলন মাস্ককে ‘সরকারি দক্ষতা বিভাগ’ নামে নতুন একটি দপ্তরে বিশেষ সরকারি কর্মকর্তা হিসেবে নিয়োগ দেন ডোনাল্ড ট্রাম্প। যদিও এই বিভাগটি সরকারের মূল কাঠামোর অংশ নয়, তবে এর প্রধান কাজ ছিল কেন্দ্রীয় সরকারের ব্যয় হ্রাস এবং কর্মীসংখ্যা কমানো।

মাস্কের এই দায়িত্বের মেয়াদ ছিল ১৩০ দিন, যা শেষ হচ্ছে ৩০ মে। দায়িত্বের মেয়াদ শেষ হলেও হোয়াইট হাউস জানিয়েছে, ফেডারেল সরকারের ব্যয় সংকোচন ও পুনর্গঠনের কাজ ডিওজিই (Department of Government Efficiency) বিভাগের মাধ্যমে চলমান থাকবে।

ইলন মাস্ক বলেন, “ডিওজিই-এর কার্যক্রম সময়ের সঙ্গে আরও শক্তিশালী হবে। একসময় এটি সরকারের নিয়মিত অংশ হয়ে উঠবে।”

রয়টার্সের এক পর্যালোচনায় উঠে এসেছে, ট্রাম্প ও মাস্কের নেতৃত্বে এই বিভাগ ইতোমধ্যে কেন্দ্রীয় সরকারের ২৩ লাখ বেসামরিক কর্মীর মধ্যে প্রায় ২ লাখ ৬০ হাজার জনকে ছাঁটাই করতে সক্ষম হয়েছে, যা মোট কর্মীবহরের প্রায় ১২ শতাংশ।

তবে শুধু দায়িত্ব নয়, মাস্কের রাজনৈতিক ভূমিকা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। গত মঙ্গলবার কংগ্রেসে রিপাবলিকানদের বাজেট বিলের তীব্র সমালোচনা করেন তিনি। সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “এই বিল আসলে ঘাটতি কমাবে না, বরং তা আরও বাড়াবে এবং ডিওজিই-এর কার্যক্রমকে দুর্বল করবে।”

ইলন মাস্কের এই রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে ক্ষুব্ধ হয়েছেন কিছু বিনিয়োগকারীও। তাঁরা মাস্ককে ট্রাম্প প্রশাসনের উপদেষ্টার দায়িত্ব ছেড়ে টেসলার কার্যক্রমে আরও নিবেদিত হওয়ার আহ্বান জানিয়েছেন।

এভাবে বিতর্ক ও চাপের মাঝেই শেষ হলো মাস্কের প্রশাসনিক অধ্যায়।

নিউজটি শেয়ার করুন

ট্রাম্প প্রশাসন ছাড়লেন ইলন মাস্ক, শেষ হলো সরকারি দায়িত্ব

আপডেট সময় ০৯:৫৫:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

যুক্তরাষ্ট্রের শীর্ষ ধনী ও টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক ডোনাল্ড ট্রাম্প প্রশাসন থেকে পদত্যাগ করেছেন। হোয়াইট হাউসের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সময় বুধবার রাত থেকে ইলন মাস্কের প্রশাসন ছাড়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান ওই কর্মকর্তা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে মাস্ক নিজেও ট্রাম্প প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জানান, তাঁর সরকারি দায়িত্ব শেষের পথে।

আরও পড়ুন  ট্রাম্প: সৌদি আরবের কাছে এফ-৩৫ বিক্রি করবে যুক্তরাষ্ট্র