ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের নামাজ আদায় ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান ইরান যুদ্ধে জড়িয়ে বিপাকে ট্রাম্প টিকটকার রাকিব হত্যার রহস্য উদ্ঘাটন, যেভাবে চলে কিলিং মিশন

ভারত-পাকিস্তান পরমাণু যুদ্ধ হবে ‘পারস্পরিক ধ্বংস’: আইএসপিআর ডিজি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৫৮:১২ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • / 203

ছবি সংগৃহীত

পারমাণবিক যুদ্ধকে একেবারে ‘অযৌক্তিক’ ও ‘অকল্পনীয়’ বলে মন্তব্য করেছেন পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী। তাঁর মতে, ভারত ও পাকিস্তানের মধ্যে এমন যুদ্ধ ‘পারস্পরিক ধ্বংসের’ পথে নিয়ে যেতে পারে, যা হবে নিছক বোকামি।

সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন পাকিস্তানি সেনাবাহিনীর মুখপাত্র। তিনি বলেন, ‘পাকিস্তান শান্তিপূর্ণ সহাবস্থান চায়। তবে আমাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হলে, আমরা প্রস্তুত আছি তার জবাব দিতে।’

আরও পড়ুন  কাশ্মীর সীমান্তে গোলাগুলির ঘটনা, আহত ৪: ভারত-পাকিস্তান উত্তেজনা তুঙ্গে

শরিফ চৌধুরী অভিযোগ করেন, ভারতের পক্ষ থেকে যেভাবে ‘ঔদ্ধত্য’ প্রদর্শন করা হচ্ছে এবং ‘মিথ্যা আখ্যান’ ছড়ানো হচ্ছে, তাতে দুই দেশের মধ্যে যে কোনো সময় উত্তেজনা ভয়াবহ রূপ নিতে পারে।

‘ভারত আগুন নিয়ে খেলছে’ মন্তব্য করে তিনি বলেন, ‘এটি শুধু প্রতিরোধ গড়ে তোলার জন্য নয়, বরং বাস্তবেই আমরা এমন একটি আবহের দিকে এগোচ্ছি যেখানে সামরিক সংঘাতের সম্ভাবনা তৈরি হচ্ছে।’

তিনি আরও বলেন, পাকিস্তান ও ভারত উভয়ই পরমাণু অস্ত্রধারী দেশ। এই বাস্তবতায় তাদের মধ্যে সামরিক সংঘাত হলে তা হবে আত্মঘাতী পদক্ষেপ। তাঁর ভাষায়, ‘এটা কোনো বুদ্ধিমানের কাজ নয়। এটা একটা সম্পূর্ণ অযৌক্তিক কল্পনা।’

ভারতের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে শরিফ চৌধুরী বলেন, ‘ভারত একাধিকবার বিভ্রান্তিকর ও ভিত্তিহীন আখ্যান তৈরি করেছে। যা সময়ের পর সময় পুনরাবৃত্তি করছে। গোটা বিশ্ব এখন জানে, তাদের অবস্থান কতটা দুর্বল ও অসত্য। তবুও এই প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে তারা।’

তিনি এও বলেন, ‘প্রতি কয়েক বছর পর ভারত এমন পরিস্থিতি তৈরি করে, যাতে যুদ্ধাবস্থা ঘনীভূত হয়। অথচ পাকিস্তান বারবার শান্তির বার্তা দিয়েছে।’

শরিফ চৌধুরীর মতে, দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা রক্ষা করতে হলে, উসকানি ও মিথ্যা আখ্যানের রাজনীতি পরিহার করতে হবে। পরমাণু শক্তিধর দুটি দেশের দায়িত্বশীল অবস্থান গ্রহণ এখন সময়ের দাবি।

নিউজটি শেয়ার করুন

ভারত-পাকিস্তান পরমাণু যুদ্ধ হবে ‘পারস্পরিক ধ্বংস’: আইএসপিআর ডিজি

আপডেট সময় ১২:৫৮:১২ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

পারমাণবিক যুদ্ধকে একেবারে ‘অযৌক্তিক’ ও ‘অকল্পনীয়’ বলে মন্তব্য করেছেন পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী। তাঁর মতে, ভারত ও পাকিস্তানের মধ্যে এমন যুদ্ধ ‘পারস্পরিক ধ্বংসের’ পথে নিয়ে যেতে পারে, যা হবে নিছক বোকামি।

সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন পাকিস্তানি সেনাবাহিনীর মুখপাত্র। তিনি বলেন, ‘পাকিস্তান শান্তিপূর্ণ সহাবস্থান চায়। তবে আমাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হলে, আমরা প্রস্তুত আছি তার জবাব দিতে।’

আরও পড়ুন  কাশ্মীরে হামলা, পাকিস্তানসহ বিভিন্ন দেশের প্রতিক্রিয়া