ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ বাতিল: সূচি থেকে বাদ পড়ল টাইগারদের সফর ‘আমি এই কাজ করিনি’ হাদি হত্যা প্রসঙ্গে অভিযুক্ত ফয়সাল ইরান চালু করেছে সর্বোচ্চ মূল্যমানের ১০ মিলিয়ন রিয়াল নোট ঈদের আনন্দে বিষাদের ছায়া: সড়ক ও নদে প্রাণ গেল ২২ জনের যুদ্ধের ধাক্কায় এয়ারলাইন্স খাতে ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২ ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫ ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ

গাজার অধিবাসীদের লিবিয়ায় স্থানান্তরের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৫৫:০৪ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
  • / 169

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ১০ লাখ অধিবাসীকে লিবিয়া পাঠানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এই পরিকল্পনা অনুযায়ী, ফিলিস্তিনিরা স্থায়ীভাবে লিবিয়ায় বসবাস করবেন।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ শুক্রবার (১৬ মে) পাঁচটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলো জানিয়েছে, যুক্তরাষ্ট্র লিবিয়ান সরকারকে লোভ দেখাচ্ছে যে, যদি তারা গাজার এসব মানুষকে গ্রহণ করে, তাহলে ২০১১ সাল থেকে জব্দ করা লিবিয়ার বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।

আরও পড়ুন  গাজা আক্রমণকে “ইসরায়েলের ভিয়েতনাম” আখ্যা, সতর্ক করল সামরিক কর্মকর্তারা

অন্যদিকে, গাজার অধিবাসীদের লিবিয়া যাওয়ার জন্য যুক্তরাষ্ট্র আর্থিক সহায়তা, বিনামূল্যে বাড়ি এবং ভাতা দেওয়ার পরিকল্পনা করছে। তবে দুই দেশের মধ্যে এখনও এ বিষয়ে কোনো চুক্তি হয়নি বলে জানিয়েছে তিনটি সূত্র। গাজার অধিবাসীদের লিবিয়া পাঠানোর আলোচনায় ইসরায়েলকেও রাখা হয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের এক মুখপাত্র জানিয়েছেন, এ ধরনের পরিকল্পনা বাস্তবে সম্ভব নয় এবং এ নিয়ে কোনো আলোচনা হয়নি। গাজাভিত্তিক স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসও জানিয়েছে, তারা এমন কোনো আলোচনার ব্যাপারে অবহিত নয়। হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা বাসিম নাঈম এনবিসিকে বলেছেন, ফিলিস্তিনিরা তাদের মাতৃভূমি ছেড়ে কোথাও যাবে না এবং তারা মাতৃভূমি ও নিজেদের সন্তানদের ভবিষ্যতের জন্য প্রয়োজনে আরও ত্যাগ স্বীকার করবেন।

১৪ বছর আগে লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফিকে উৎখাতের পর থেকেই দেশটিতে অস্থিরতা চলছে, এবং বর্তমানে লিবিয়ায় দুটি আলাদা সরকারের শাসন রয়েছে।

সূত্র: দ্য নিউ আরব

নিউজটি শেয়ার করুন

গাজার অধিবাসীদের লিবিয়ায় স্থানান্তরের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

আপডেট সময় ০৪:৫৫:০৪ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ১০ লাখ অধিবাসীকে লিবিয়া পাঠানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এই পরিকল্পনা অনুযায়ী, ফিলিস্তিনিরা স্থায়ীভাবে লিবিয়ায় বসবাস করবেন।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ শুক্রবার (১৬ মে) পাঁচটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলো জানিয়েছে, যুক্তরাষ্ট্র লিবিয়ান সরকারকে লোভ দেখাচ্ছে যে, যদি তারা গাজার এসব মানুষকে গ্রহণ করে, তাহলে ২০১১ সাল থেকে জব্দ করা লিবিয়ার বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।

আরও পড়ুন  রোহিঙ্গাদের জন্য আরও ৯৬ মিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য