ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

পরিবেশবান্ধব কারখানায় বিশ্বসেরা স্বীকৃতি পেল বাংলাদেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫১:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • / 136

ছবি সংগৃহীত

গাজীপুরের তাসনিয়া ফেব্রিকস লিমিটেড বিশ্বের শীর্ষ পরিবেশবান্ধব কারখানার স্বীকৃতি পেয়েছে। কারখানাটির প্রশাসনিক ভবন লিড (LEED) সনদে ১১০ নম্বরের মধ্যে পেয়েছে ১০৭, যা এক অনন্য অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

সম্প্রতি এই স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ইউনাইটেড স্টেটস গ্রিন বিল্ডিং কাউন্সিল (USGBC)। বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) বিষয়টি নিশ্চিত করেছে।

আরও পড়ুন  প্রেমিকার বিয়ের খবর শুনে কিশোরের ফাঁস দিয়ে আত্মহত্যা

বিজিএমইএর তথ্য অনুযায়ী, গত ৮ মে তাসনিয়া ফেব্রিকসের প্রশাসনিক ভবন ‘লিড প্লাটিনাম’ সনদ অর্জন করে। একই দিনে প্রতিষ্ঠানটির আরএমজি (পোশাক কারখানা) ভবনও লিড সনদ পেয়েছে, যার নম্বর ১০৬। এই অর্জনের ফলে তাসনিয়া ফেব্রিকস দেশের পরিবেশবান্ধব কারখানার তালিকায় অনন্য এক স্থান করে নিয়েছে।

তাসনিয়া ফেব্রিকসসহ নতুন করে আরও তিনটি কারখানা ‘সবুজ কারখানা’র তালিকায় যুক্ত হয়েছে। অন্য দুটি হলো তাসনিয়া ফেব্রিকস লিমিটেডের আরএমজি বিল্ডিং এবং টাঙ্গাইলের কমফিট গোল্ডেন লিফ।

বর্তমানে দেশের মোট ২৪৩টি পোশাক ও বস্ত্র কারখানা লিড সনদপ্রাপ্ত। এর মধ্যে লিড প্লাটিনাম পেয়েছে ১০১টি, লিড গোল্ড ১২৮টি, লিড সিলভার ১০টি এবং লিড সার্টিফায়েড ৪টি।

বিশ্বের সেরা ১০০টি লিড সনদপ্রাপ্ত পোশাক কারখানার মধ্যে ৬৮টিই এখন বাংলাদেশের, যা দেশের পোশাক শিল্পের পরিবেশবান্ধব উন্নয়নের প্রতীক।

উল্লেখ্য, লিড সনদপ্রাপ্ত হতে হলে ভবন নির্মাণ থেকে শুরু করে উৎপাদন পর্যন্ত প্রতিটি ধাপে পরিবেশগত মান বজায় রাখতে হয়। ইউএসজিবিসির তত্ত্বাবধানে ৯টি মানদণ্ডে ১১০ নম্বরের ভিত্তিতে এই সনদ প্রদান করা হয়। ৮০ বা তার বেশি নম্বর অর্জন করলে ‘লিড প্লাটিনাম’, ৬০ থেকে ৭৯ পেলে ‘লিড গোল্ড’, ৫০ থেকে ৫৯ হলে ‘লিড সিলভার’ এবং ৪০ থেকে ৪৯ নম্বর পেলে ‘লিড সার্টিফায়েড’ সনদ দেওয়া হয়।

এই স্বীকৃতি বাংলাদেশের পোশাক খাতে টেকসই উন্নয়ন ও পরিবেশ সুরক্ষার প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করল।

নিউজটি শেয়ার করুন

পরিবেশবান্ধব কারখানায় বিশ্বসেরা স্বীকৃতি পেল বাংলাদেশ

আপডেট সময় ১০:৫১:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

গাজীপুরের তাসনিয়া ফেব্রিকস লিমিটেড বিশ্বের শীর্ষ পরিবেশবান্ধব কারখানার স্বীকৃতি পেয়েছে। কারখানাটির প্রশাসনিক ভবন লিড (LEED) সনদে ১১০ নম্বরের মধ্যে পেয়েছে ১০৭, যা এক অনন্য অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

সম্প্রতি এই স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ইউনাইটেড স্টেটস গ্রিন বিল্ডিং কাউন্সিল (USGBC)। বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) বিষয়টি নিশ্চিত করেছে।

আরও পড়ুন  ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা, থাকছে নানা গুরুত্বপূর্ণ আলোচনা 