ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রতিশ্রুতি দিয়েও ইরানের বিদ্যুৎকেন্দ্র হামলার, কথা রাখলেন না ট্রাম্প ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ৩০ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরাকে ১৫ জন নিহত,আহত অন্তত ৩০ জুলাইযোদ্ধাদের দায়মুক্তিতে একমত সংসদীয় কমিটি অপরাধ দমনে চালু হচ্ছে ‘হটলাইন’: প্রতিমন্ত্রী পুতুল দেশে জ্বালানি মজুত নিয়ে আশ্বাস, তবে সরবরাহে চাপ ও অনিশ্চয়তা বাড়ছে সারাদেশের পেট্রোল পাম্প যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে তেল-নিত্যপণ্যের দাম বাড়তে পারে: সতর্কবার্তা মির্জা ফখরুলের পাবনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গৃহবধূ নিহত, আহত ১০ আলটিমেটাম শেষ হওয়ার আগেই ভোল পাল্টালেন ট্রাম্প

অবশেষে সমাপ্তি ঘটলো পিকেকের ৪০ বছরের সশস্ত্র লড়াইয়ের

তুরস্ক, পিকেক, সশস্ত্রলড়াই
  • আপডেট সময় ১১:১১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • / 153

ছবি সংগৃহীত

চার দশক ধরে তুরস্কের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ চালিয়ে যাওয়া কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) অবশেষে দল বিলুপ্তির ঘোষণা দিয়েছে। অস্ত্র পরিত্যাগ করে সংগঠনটি জানিয়ে দিয়েছে, তারা তাদের ‘ঐতিহাসিক দায়িত্ব’ সম্পন্ন করেছে, এখন থেকে কুর্দিদের অধিকার আদায়ে গণতান্ত্রিক রাজনীতিই হবে প্রধান পথ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার বরাতে জানা যায়, পিকেকের ঘনিষ্ঠ সংবাদ সংস্থা ফিরাত নিউজ এজেন্সি এবং এএনএফ এই ঘোষণা প্রকাশ করেছে। এতে বলা হয়, পিকেকে নিজেদের সশস্ত্র কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ করছে এবং সংগঠন বিলুপ্তির প্রক্রিয়া শুরু হয়েছে।

আরও পড়ুন  সিরিয়ায় নতুন নেতৃত্বকে সহায়তায় অস্ত্র পাঠাবে তুরস্ক

গত রবিবার গোষ্ঠীটির পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, তারা স্বেচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে তুরস্ক-পিকেকে সংঘাতের ৪০ বছরের রক্তাক্ত অধ্যায়ের অবসান ঘটতে যাচ্ছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে পিকেকের কারাবন্দি নেতা আবদুল্লাহ ওজালান দলের বাইরে থাকা নেতাকর্মীদের প্রতি দল বিলুপ্তির আহ্বান জানান। কারাগার থেকে লেখা এক চিঠিতে তিনি বলেছিলেন, “রাজনৈতিক ব্যবস্থায় অভীষ্ট লক্ষ্য পূরণে গণতন্ত্রের কোনো বিকল্প নেই।”

৭৬ বছর বয়সী ওজালান ১৯৯৯ সাল থেকে তুরস্কের মর্মর সাগরের একটি দ্বীপে নির্জন কারাগারে বন্দি রয়েছেন। ধারণা করা হচ্ছে, দল বিলুপ্তির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তার জামিনে মুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে।

প্রসঙ্গত, তুরস্কের মোট জনসংখ্যার প্রায় ২০ শতাংশ কুর্দি, যাদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে পিকেকে ১৯৮৪ সালে সশস্ত্র বিদ্রোহ শুরু করে। যদিও পরবর্তীতে তারা স্বাধীন রাষ্ট্রের দাবির বদলে কুর্দিদের অধিকতর স্বায়ত্তশাসন ও সাংবিধানিক অধিকার আদায়ের দিকে মনোযোগ দেয়।

তাদের এই বিদ্রোহে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন প্রায় ৪০ হাজার মানুষ। তুরস্কসহ ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র পিকেকে-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করেছে।

সাম্প্রতিক বছরগুলোতে তুর্কি বাহিনীর টানা অভিযানে এবং ইরাক ও সিরিয়ায় রাজনৈতিক অস্থিরতায় পিকেকে কোণঠাসা হয়ে পড়েছিল। এরই মধ্যে দলটির এ ধরনের সিদ্ধান্তকে বিশ্লেষকরা একটি যুগান্তকারী মোড় হিসেবে দেখছেন, যা তুরস্ক এবং কুর্দিদের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

নিউজটি শেয়ার করুন

অবশেষে সমাপ্তি ঘটলো পিকেকের ৪০ বছরের সশস্ত্র লড়াইয়ের

আপডেট সময় ১১:১১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

চার দশক ধরে তুরস্কের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ চালিয়ে যাওয়া কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) অবশেষে দল বিলুপ্তির ঘোষণা দিয়েছে। অস্ত্র পরিত্যাগ করে সংগঠনটি জানিয়ে দিয়েছে, তারা তাদের ‘ঐতিহাসিক দায়িত্ব’ সম্পন্ন করেছে, এখন থেকে কুর্দিদের অধিকার আদায়ে গণতান্ত্রিক রাজনীতিই হবে প্রধান পথ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার বরাতে জানা যায়, পিকেকের ঘনিষ্ঠ সংবাদ সংস্থা ফিরাত নিউজ এজেন্সি এবং এএনএফ এই ঘোষণা প্রকাশ করেছে। এতে বলা হয়, পিকেকে নিজেদের সশস্ত্র কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ করছে এবং সংগঠন বিলুপ্তির প্রক্রিয়া শুরু হয়েছে।

আরও পড়ুন  “সিরিয়া ও ইউক্রেন সংকট সমাধানে তুরস্কের সহায়তা প্রয়োজন”