ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের নামাজ আদায় ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান ইরান যুদ্ধে জড়িয়ে বিপাকে ট্রাম্প টিকটকার রাকিব হত্যার রহস্য উদ্ঘাটন, যেভাবে চলে কিলিং মিশন

গাজায় অবরোধের মাঝে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ২৩

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৬:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
  • / 144

ছবি সংগৃহীত

গাজা উপত্যকায় চলমান অবরোধের মধ্যেই ইসরায়েলি বাহিনীর টানা হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২৩ জন ফিলিস্তিনি, যাদের মধ্যে শিশু ও নারীও রয়েছেন। শনিবার ভোর থেকে শুরু হওয়া এ হামলা মানবিক সংকটকে আরও তীব্র করে তুলেছে। খবর আল জাজিরার ও স্থানীয় সংবাদ মাধ্যম ওয়াফার।

শনিবার সন্ধ্যায় মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় গৃহহীনদের একটি তাঁবুতে ইসরায়েলি বিমান হামলায় চারজন নিহত হন। এতে আরও কয়েকজন আহত হন বলে জানায় স্থানীয়রা।

আরও পড়ুন  গাজায় গণহত্যার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ: আজ মাঠে নামছে নেতাকর্মীরা

এর আগে শনিবার সকালে গাজা শহরের সাবরা এলাকায় তুলাইব পরিবারের তাঁবুতে বিমান হামলায় একই পরিবারের পাঁচ সদস্য নিহত হন। ফরাসি বার্তা সংস্থা এএফপিকে নিহতদের এক আত্মীয় ওমর আবু আল-কাস জানান, “তাঁবুর ভেতরে তিনটি শিশু, তাদের মা ও সৎ বাবা ঘুমিয়ে ছিলেন। হঠাৎই দখলদার বাহিনীর একটি বিমান এসে বোমা ফেললে সবাই প্রাণ হারায়।”

তিনি আরও বলেন, “কোনো ধরনের সতর্কতা বা কারণ ছাড়াই এই হামলা চালানো হয়েছে।”

এছাড়া, গাজার তুফাহ এলাকায় ড্রোন হামলায় ছয়জন নিহত হন। শেখ রাদওয়ান এলাকায় জাকুত পরিবারের অ্যাপার্টমেন্টে বিমান হামলায় আরও একজন মারা যান।

দক্ষিণ গাজার রাফাহ উপকূলে ইসরায়েলি নৌবাহিনীর গুলিতে মোহাম্মদ সাঈদ আল-বারদাউইল নামে একজন ফিলিস্তিনি নিহত হন। এ ছাড়াও, রাফাহর পশ্চিমে আল-মাওয়াসি মানবিক অঞ্চলে আরেকটি হামলায় আহত হয়েছেন আরও দু’জন বেসামরিক নাগরিক।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ২৩ জন এবং আহত হয়েছেন অন্তত ১২৪ জন। ক্রমাগত হামলা ও অবরোধের ফলে গাজায় মানবিক সহায়তার প্রয়োজনীয়তা দিন দিন বেড়ে চলেছে।

এই হামলাগুলো এমন সময়ে ঘটছে, যখন গাজা উপত্যকা দীর্ঘদিন ধরে বিদ্যুৎ, খাদ্য, ওষুধ এবং বিশুদ্ধ পানির চরম সংকটে ভুগছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই সহিংসতা বন্ধ ও অবরোধ প্রত্যাহারের আহ্বান আরও জোরালো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

গাজায় অবরোধের মাঝে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ২৩

আপডেট সময় ১০:৪৬:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫

গাজা উপত্যকায় চলমান অবরোধের মধ্যেই ইসরায়েলি বাহিনীর টানা হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২৩ জন ফিলিস্তিনি, যাদের মধ্যে শিশু ও নারীও রয়েছেন। শনিবার ভোর থেকে শুরু হওয়া এ হামলা মানবিক সংকটকে আরও তীব্র করে তুলেছে। খবর আল জাজিরার ও স্থানীয় সংবাদ মাধ্যম ওয়াফার।

শনিবার সন্ধ্যায় মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় গৃহহীনদের একটি তাঁবুতে ইসরায়েলি বিমান হামলায় চারজন নিহত হন। এতে আরও কয়েকজন আহত হন বলে জানায় স্থানীয়রা।

আরও পড়ুন  নতুন হামলায় গাজায় নিহত ৭৭ ফিলিস্তিনি: নিরাপত্তাহীনতা চরমে