ঢাকা ১০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে উত্তেজনা চূড়ান্তে, জরুরি বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৭:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
  • / 132

ছবি: সংগৃহীত

ভারতের সঙ্গে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে জরুরি বৈঠক ডেকেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। দেশের প্রতিরক্ষা প্রস্তুতি এবং সম্ভাব্য প্রতিক্রিয়াগুলো নিয়ে আলোচনা করতেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল পিটিভি।

শনিবার পাকিস্তানের জাতীয় কমান্ড কর্তৃপক্ষের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক সক্ষমতা সংক্রান্ত বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

আরও পড়ুন  ভারতের মেঘালয়ে অবৈধ কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১৮

পাকিস্তানের সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ (আইএসপিআর) এবং পিটিভি দাবি করেছে, ভারত প্রথমে তাদের তিনটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পাল্টা জবাবে পাকিস্তান ভারতের পাঠানকোট ও উধমপুরসহ একাধিক সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ভোরে ভারতের বিভিন্ন স্থানে পরপর কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোতে এই বিস্ফোরণের তীব্রতা বেশি ছিল। পরিস্থিতি মোকাবিলায় ওইসব শহরে পুরোপুরি ব্ল্যাকআউট ঘোষণা করা হয়েছে।

ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলের অন্তত ৩২টি বিমানবন্দর থেকে বেসামরিক বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নেয় দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

এদিকে পাকিস্তানের সিভিল এভিয়েশন অথরিটি জানিয়েছে, শনিবার ভোর থেকে দুপুর পর্যন্ত দেশটির পুরো আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তাজনিত কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

বর্তমান পরিস্থিতিতে দু’দেশের মধ্যে সম্পর্ক আরও জটিল আকার ধারণ করেছে। আন্তর্জাতিক মহলও উদ্বেগ প্রকাশ করেছে এই দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে উত্তেজনার এমন বিপজ্জনক মোড় নেওয়ায়।

বিশ্লেষকরা বলছেন, এমন পরিস্থিতি অব্যাহত থাকলে পুরো দক্ষিণ এশিয়া জুড়ে নিরাপত্তা ঝুঁকি তীব্র হয়ে উঠতে পারে। এখন সবাই নজর রাখছে এই সংকট কতদূর গড়ায় এবং কূটনৈতিকভাবে কি কোনো সমাধান আসতে পারে কিনা।

নিউজটি শেয়ার করুন

ভারতের সঙ্গে উত্তেজনা চূড়ান্তে, জরুরি বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী

আপডেট সময় ১০:৫৭:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

ভারতের সঙ্গে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে জরুরি বৈঠক ডেকেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। দেশের প্রতিরক্ষা প্রস্তুতি এবং সম্ভাব্য প্রতিক্রিয়াগুলো নিয়ে আলোচনা করতেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল পিটিভি।

শনিবার পাকিস্তানের জাতীয় কমান্ড কর্তৃপক্ষের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক সক্ষমতা সংক্রান্ত বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

আরও পড়ুন  আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্তে ভারতের উদ্বেগ