ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

কাশ্মীরে বিস্ফোরণ, ভারতের ঘাঁটিতে পাল্টা হামলার দাবি পাকিস্তানের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:০৯:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
  • / 209

ছবি: সংগৃহীত

কাশ্মীর নিয়ে চরম উত্তেজনার মধ্যে পাল্টাপাল্টি হামলায় জড়িয়ে পড়েছে দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর দেশ ভারত ও পাকিস্তান। পাকিস্তান দাবি করেছে, ভারতের তিনটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার জবাবে তারা ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে।

পাকিস্তান সরকার এক বিবৃতিতে জানিয়েছে, এই অভিযানকে তারা নাম দিয়েছে ‘অপারেশন বুনইয়ান–উন–মারসুস’, যার আরবি অর্থ ‘সুদৃঢ় প্রাচীর’। তারা বলেছে, ভারতের হামলা ছিলো পাকিস্তানের জনগণ ও সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত, আর এই পাল্টা পদক্ষেপ ছিলো তারই জবাব।

আরও পড়ুন  পাকিস্তান হাইকমিশনারের সাথে আমীরে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ

আল-জাজিরার সংবাদদাতা ওসামা বিন জাভেদ জানিয়েছেন, পাকিস্তানের সামরিক বাহিনী স্থানীয় সময় ফজরের নামাজের পর ভারতের কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালায়। তিনি এক্স (পূর্বতন টুইটার)-এ এ তথ্য প্রকাশ করেন।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম এএনআই-এর বরাতে জানানো হয়েছে, আজ শনিবার ভোরে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের উদমপুর এলাকায় বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের পর প্রকাশিত ভিডিও ফুটেজে কালো ধোঁয়ায় ঢেকে যেতে দেখা যায় আকাশ। তবে আল-জাজিরা জানিয়েছে, এই ভিডিও ফুটেজ তারা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

বিবিসির খবরে বলা হয়েছে, শ্রীনগরে আজ ভোর ৫টা ৪৫ মিনিটে পরপর দুটি বড় বিস্ফোরণ হয়, এরপর আরও তিনটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। সেই সময়ে পুরো শহর ব্ল্যাকআউট অবস্থায় ছিল। তবে বিস্ফোরণের উৎস সম্পর্কে এখনো কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এর আগে কাশ্মীরের পেহেলগামে ২২ এপ্রিল বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে ভারত। যদিও পাকিস্তান সে অভিযোগ অস্বীকার করে। এরপর থেকেই উত্তেজনা বাড়তে থাকে এবং শুরু হয় সীমান্তজুড়ে পাল্টাপাল্টি হামলা।

সবশেষ পরিস্থিতিতে দুই দেশের মধ্যে হামলায় ব্যবহৃত হচ্ছে যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র ও ড্রোন। ফলে সীমান্ত পরিস্থিতির দিকে এখন কড়া নজর রাখছে আন্তর্জাতিক সামরিক শক্তিগুলো।

বিশ্লেষকরা বলছেন, এই উত্তেজনা যদি আরও বাড়ে, তাহলে তা পুরো দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিকে হুমকির মুখে ফেলতে পারে। বর্তমানে দুই দেশের পক্ষ থেকেই সতর্ক অবস্থান নেওয়া হয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

কাশ্মীরে বিস্ফোরণ, ভারতের ঘাঁটিতে পাল্টা হামলার দাবি পাকিস্তানের

আপডেট সময় ১০:০৯:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫