ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২ ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫ ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র: ভারত-পাকিস্তান সংঘাত আমাদের জন্য নয়

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
  • / 204

ছবি: সংগৃহীত

দক্ষিণ এশিয়ার পারমাণবিক অস্ত্রধারী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বর্তমানে চরমে পৌঁছেছে। হামলা-পাল্টা হামলার ফলে বৃহত্তর সংঘাতের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ভারত-পাকিস্তানের মধ্যকার সংঘাতকে “আমাদের কোনও বিষয় নয়” বলে জানিয়েছে।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সম্প্রতি এ মন্তব্য করেছেন। শুক্রবার (৯ মে) টিআরটি গ্লোবাল এই তথ্য প্রকাশ করেছে। ভ্যান্স বলেন, ওয়াশিংটন ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমাতে চাচ্ছে, তবে এটি মূলত তাদের বিষয় নয়।

আরও পড়ুন  সীমান্তে উত্তেজনার মাঝেও পাকিস্তানকে আইএমএফ ঋণ, ক্ষুব্ধ ভারত

ফক্স নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে ভ্যান্স জানান, “আমরা যা করতে পারি তা হলো— তাদের উত্তেজনা কমাতে উৎসাহিত করা। কিন্তু আমরা এমন কোনো যুদ্ধে জড়াবো না, যা আমাদের স্বার্থের সাথে সম্পর্কিত নয় এবং যেখানে আমাদের নিয়ন্ত্রণ নেই।”

আন্তর্জাতিক সংঘাত থেকে যুক্তরাষ্ট্রকে বিচ্ছিন্ন রাখার পক্ষে তিনি আরও বলেন, এই বিষয়ে যুক্তরাষ্ট্র সরাসরি কোনো ভূমিকায় যাবে না, তবে পরিস্থিতি নজরদারিতে রাখা হবে।

এর আগে, ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত বন্ধের আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “আমি দুই দেশকেই ভালোভাবে চিনি এবং চাই তারা নিজেদের মধ্যে বিষয়গুলো মিটিয়ে নিক।” তিনি আরও বলেন, “যদি আমি সাহায্য করতে পারি, তাহলে অবশ্যই পাশে থাকব।”
ট্রাম্প ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলাকে পাকিস্তানের জন্য লজ্জাজনক আখ্যা দিয়ে বলেন, পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে সংঘর্ষ “খুব দ্রুত” শেষ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন।

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্র: ভারত-পাকিস্তান সংঘাত আমাদের জন্য নয়

আপডেট সময় ১০:৫১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫

দক্ষিণ এশিয়ার পারমাণবিক অস্ত্রধারী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বর্তমানে চরমে পৌঁছেছে। হামলা-পাল্টা হামলার ফলে বৃহত্তর সংঘাতের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ভারত-পাকিস্তানের মধ্যকার সংঘাতকে “আমাদের কোনও বিষয় নয়” বলে জানিয়েছে।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সম্প্রতি এ মন্তব্য করেছেন। শুক্রবার (৯ মে) টিআরটি গ্লোবাল এই তথ্য প্রকাশ করেছে। ভ্যান্স বলেন, ওয়াশিংটন ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমাতে চাচ্ছে, তবে এটি মূলত তাদের বিষয় নয়।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রের ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত ইউক্রেন, রাশিয়ার সাড়া কী?