ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঈদের আনন্দে বিষাদের ছায়া: সড়ক ও নদে প্রাণ গেল ২২ জনের যুদ্ধের ধাক্কায় এয়ারলাইন্স খাতে ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২ ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫ ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ

পাকিস্তানের জবাবি হামলায় ভারতের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৪৯:০১ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • / 152

ছবি সংগৃহীত

ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা আবারও ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের বিভিন্ন স্থানে ভারতের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। তিনি জানান, এই হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৪৬ জন পাকিস্তানি নাগরিক।

পাকিস্তানের পক্ষ থেকে এই হামলাকে “উস্কানিমূলক ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন” হিসেবে উল্লেখ করা হয়েছে। তারা সতর্ক করে বলেছে, এই ঘটনার উপযুক্ত জবাব দেওয়া হবে।

আরও পড়ুন  মেহেন্দীগঞ্জে জাটকা পাচারকারীদের হামলা, আনসার সদস্য আহত, পাঁচজন আটক

অন্যদিকে, ভারতের সেনাবাহিনী জানিয়েছে, মঙ্গলবার রাত থেকে শুরু করে পাকিস্তানের কামানের গোলাবর্ষণে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুঞ্চ ও তাংধর এলাকার বেসামরিক এলাকায় অন্তত ১৫ জন নাগরিক প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৪৩ জন। ভারতের সেনাবাহিনীর বরাতে বুধবার বিবিসির লাইভ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পাকিস্তানের এই গোলাবর্ষণ ছিল পরিকল্পিত এবং নিরীহ বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে চালানো হয়। সেনাবাহিনী জানিয়েছে, সীমান্তবর্তী অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে এবং জনগণকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে।

প্রতিবেশী দুই দেশের মধ্যে এই সামরিক উত্তেজনা একদিকে যেমন আন্তর্জাতিক উদ্বেগ বাড়াচ্ছে, অন্যদিকে সীমান্তবর্তী জনগণের জীবন দুর্বিষহ করে তুলছে। কয়েক বছর পর এমন সরাসরি পাল্টাপাল্টি হামলার ঘটনা দুই দেশের মধ্যে বিরাজমান উত্তেজনাকে নতুন মাত্রা দিয়েছে।

উল্লেখ্য, ভারত-পাকিস্তান সীমান্তে মাঝেমধ্যেই গোলাগুলির ঘটনা ঘটে, তবে এবার ব্যাপক হতাহতের কারণে বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্ব পাচ্ছে। কূটনৈতিক মহলে উদ্বেগ বাড়ছে এই সংঘর্ষ আরও বড় কোনো সংঘাতে গড়াতে পারে কি না, সে আশঙ্কায়।

এ ঘটনায় জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে এবং বেসামরিক জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তুলেছে।

নিউজটি শেয়ার করুন

পাকিস্তানের জবাবি হামলায় ভারতের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫

আপডেট সময় ০৬:৪৯:০১ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫

ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা আবারও ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের বিভিন্ন স্থানে ভারতের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। তিনি জানান, এই হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৪৬ জন পাকিস্তানি নাগরিক।

পাকিস্তানের পক্ষ থেকে এই হামলাকে “উস্কানিমূলক ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন” হিসেবে উল্লেখ করা হয়েছে। তারা সতর্ক করে বলেছে, এই ঘটনার উপযুক্ত জবাব দেওয়া হবে।

আরও পড়ুন  পাকিস্তানকে মাঝারি পাল্লার হাইপারসনিক ডুপ্লেক্স মিসাইল দিচ্ছে চীন