ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২ ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫ ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী

ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো উপকূলে নৌকা ডুবে ৩ জনের মৃত্যু, নিখোঁজ আরো ৭ জন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:০৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • / 177

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোর উপকূলে একটি ছোট নৌকা উল্টে যাওয়ার ঘটনায় কমপক্ষে তিনজন প্রাণ হারিয়েছেন এবং অন্তত সাতজন এখনো নিখোঁজ রয়েছেন। মার্কিন কোস্ট গার্ড এই তথ্য নিশ্চিত করেছে।

কোস্ট গার্ডের ভাষ্য অনুযায়ী, নৌকাটিতে মোট ১৬ জন আরোহী ছিলেন, যাদের মধ্যে দুজন শিশু রয়েছে। প্রাথমিকভাবে নিখোঁজের সংখ্যা ৯ জন বলা হলেও পরে দুজনকে জীবিত উদ্ধার করে আটক করা হয়। দুর্ঘটনাটি স্থানীয় সময় রবিবার সকালের দিকে ঘটে।

আরও পড়ুন  মেক্সিকো সীমান্তে নতুন কঠোরতা: ট্রাম্পের পরিকল্পনায় মার্কিন মেরিন মোতায়েন

এই ঘটনায় মানবপাচারের সম্ভাবনা তদন্ত করা হচ্ছে বলে সিবিএস নিউজকে জানিয়েছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা। বার্তা সংস্থা রয়টার্স জানায়, ডুবে যাওয়া নৌকার আশপাশ এলাকা থেকে একাধিক ভারতীয় পাসপোর্ট উদ্ধার করা হয়েছে, যা পাচার সন্দেহকে আরও জোরালো করেছে।

উদ্ধারকৃতদের মধ্যে চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

কোস্ট গার্ড কর্মকর্তা ক্রিস অ্যাসোসিয়েটেড প্রেসকে জানান, ঠিক কোথা থেকে নৌকাটি যাত্রা করেছিল, তা এখনো নিশ্চিত নয়। তবে এটি মেক্সিকো সীমান্তের প্রায় ৩৫ মাইল (প্রায় ৫৬ কিলোমিটার) উত্তরে এসে উল্টে যায়।

তিনি বলেন, “এই ধরনের নৌকা সাধারণত পাচারকারীরা ব্যবহার করে থাকেন। যাত্রীরা কোনোভাবেই পর্যটক ছিলেন না।”

নিখোঁজদের উদ্ধারে কোস্ট গার্ডের একটি জাহাজ এবং একটি হেলিকপ্টার অভিযান চালাচ্ছে। সান ডিয়েগো কাউন্টি শেরিফের দপ্তরের লেফটেন্যান্ট নিক ব্যাকোরিস জানান, তাদের টিম সৈকতে অবস্থানরত আহতদের তাৎক্ষণিক চিকিৎসা সেবা দিয়েছে।

এই ঘটনার তদন্তে স্থানীয় এবং ফেডারেল পর্যায়ের একাধিক সংস্থা একযোগে কাজ করছে। ধারণা করা হচ্ছে, এই নৌকা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশের চেষ্টাকালে সমুদ্রে দুর্ঘটনার শিকার হয়।

সূত্র: বিবিসি

নিউজটি শেয়ার করুন

ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো উপকূলে নৌকা ডুবে ৩ জনের মৃত্যু, নিখোঁজ আরো ৭ জন

আপডেট সময় ০৭:০৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোর উপকূলে একটি ছোট নৌকা উল্টে যাওয়ার ঘটনায় কমপক্ষে তিনজন প্রাণ হারিয়েছেন এবং অন্তত সাতজন এখনো নিখোঁজ রয়েছেন। মার্কিন কোস্ট গার্ড এই তথ্য নিশ্চিত করেছে।

কোস্ট গার্ডের ভাষ্য অনুযায়ী, নৌকাটিতে মোট ১৬ জন আরোহী ছিলেন, যাদের মধ্যে দুজন শিশু রয়েছে। প্রাথমিকভাবে নিখোঁজের সংখ্যা ৯ জন বলা হলেও পরে দুজনকে জীবিত উদ্ধার করে আটক করা হয়। দুর্ঘটনাটি স্থানীয় সময় রবিবার সকালের দিকে ঘটে।

আরও পড়ুন  ক্যালিফোর্নিয়ায় মার্কিন সেনা গুদামে বড় ধরণের চুরি