ঢাকা ০৬:১২ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ময়মনসিংহে জমি নিয়ে বিরোধের জেরে ভাইয়ের হাতে ভাই খুন মোদিকে ‘সবচেয়ে বড় অনুপ্রবেশকারী’ বলে মমতার তীব্র কটাক্ষ আজ রাতে, কখন ১ মিনিট অন্ধকারে থাকবে সারাদেশ জিয়ার ঘোষণা জাতিকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উজ্জীবিত করে: রাষ্ট্রপতি মধ্যপ্রাচ্যে উত্তেজনা: যুদ্ধবিরতির আগে ইরানের ৫ শর্ত ঘোষণা চিকিৎসক হিসেবে প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ ফোনের ব্যাটারি চার্জ দ্রুত ফুরিয়ে যাচ্ছে? বন্ধ করুন এই ৫ ফিচার জ্বালানির বিশ্ববাজারে অস্থিরতা: দুই জাহাজ ডিজেলে ৩৩০ কোটি টাকা বাড়তি ব্যয় ২৫ মার্চের গণহত্যা: ইতিহাস জানাতে জোর দিলেন প্রধানমন্ত্রী মোবাইলে কথা বলতে গিয়ে নিয়ন্ত্রণ হারাল চালক, খাদে অটোরিকশা—প্রাণ গেল যাত্রীর, আহত ৫

গাজা ইস্যুতে উত্তপ্ত বৈঠক: নেতানিয়াহুর সামনে বাকবিতণ্ডায় জড়ালেন বেন গভির ও আইডিএফ প্রধান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৩০:২৭ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • / 182

ছবি সংগৃহীত

ইসরাইলের গাজা উপত্যকায় হামলা জোরদার করার পাশাপাশি মানবিক সহায়তা প্রবেশের অনুমোদন নিয়ে দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রিসভায় উত্তপ্ত আলোচনা হয়েছে। এই ইস্যুতে মন্ত্রিসভার বৈঠকে নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির ও প্রতিরক্ষা বাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামিরের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়।

সোমবার (৫ মে) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে জানানো হয়, রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সভাপতিত্বে জাতীয় নিরাপত্তা মন্ত্রিসভার এই বৈঠক অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন  ইসরায়েল ৬০ দিনের যুদ্ধবিরতির শর্ত মেনে নিয়েছে, ঘোষণা ট্রাম্পের

বৈঠকে উগ্র-ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী বেন গভির দাবি করেন, গাজায় সহায়তা পাঠানোর কোনো প্রয়োজন নেই, কারণ সেখানে পর্যাপ্ত খাবার রয়েছে। বরং হামাসের খাদ্য গুদামে হামলা চালানো উচিত বলে মন্তব্য করেন তিনি।

এই বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানান আইডিএফ প্রধান ইয়াল জামির। তিনি বলেন, “আপনি আসলে কী বলেছেন তা হয়তো নিজেই বুঝতে পারছেন না। এই ধরনের বক্তব্য আমাদের সবাইকে বিপদের মুখে ফেলতে পারে। আন্তর্জাতিক আইন রয়েছে, এবং আমরা তা মেনে চলার প্রতিশ্রুতিবদ্ধ। উপত্যকাটিকে অনাহারে রাখা যাবে না, এটি বিপজ্জনক।”

জবাবে বেন গভির বলেন, “যারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তারা কেন স্বয়ংক্রিয়ভাবে সাহায্য পাবে? আন্তর্জাতিক আইনে এর কোথাও উল্লেখ আছে কি?”

বিষয়টি নিয়ে উত্তেজনা বাড়লে প্রধানমন্ত্রী নেতানিয়াহু হস্তক্ষেপ করেন। তিনি বলেন, “প্রত্যেক মন্ত্রীর নিজস্ব মতামত প্রকাশের অধিকার রয়েছে এবং কর্মকর্তাদের সঙ্গে দ্বিমত করাও সম্ভব। তবে কোনো মন্ত্রী আইনের বাইরে মন্তব্য করলে, আইনটি ব্যাখ্যা করা অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব।”

পরে অ্যাটর্নি জেনারেল গালি বাহারভ-মিয়ারা স্পষ্ট করে বলেন, “আন্তর্জাতিক আইনের অধীনে ইসরাইল গাজায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিতে বাধ্য।”

টাইমস অব ইসরায়েল জানায়, মন্ত্রিসভা গাজায় হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করার পরিকল্পনা অনুমোদন করেছে। তবে ইয়াল জামির সতর্ক করে বলেন, এমন পদক্ষেপ গাজায় আটক জিম্মিদের জন্য ঝুঁকি বাড়াতে পারে।

একইসঙ্গে গাজায় ত্রাণ প্রবেশের একটি পরিকল্পনাও অনুমোদন পেয়েছে। তবে ইসরাইলি বাহিনী নিশ্চিত করবে যে, মানবিক সহায়তা তদারকির দায়িত্ব হামাস সংশ্লিষ্ট কেউ না পায়।

নিউজটি শেয়ার করুন

গাজা ইস্যুতে উত্তপ্ত বৈঠক: নেতানিয়াহুর সামনে বাকবিতণ্ডায় জড়ালেন বেন গভির ও আইডিএফ প্রধান

আপডেট সময় ০২:৩০:২৭ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫

ইসরাইলের গাজা উপত্যকায় হামলা জোরদার করার পাশাপাশি মানবিক সহায়তা প্রবেশের অনুমোদন নিয়ে দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রিসভায় উত্তপ্ত আলোচনা হয়েছে। এই ইস্যুতে মন্ত্রিসভার বৈঠকে নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির ও প্রতিরক্ষা বাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামিরের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়।

সোমবার (৫ মে) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে জানানো হয়, রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সভাপতিত্বে জাতীয় নিরাপত্তা মন্ত্রিসভার এই বৈঠক অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন  “ইসরায়েলের জন্য তুরস্ক একটি হুমকি” - দাবি করেছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট।