ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানে নেতৃত্বে নতুন অধ্যায়, মোজতবা খামেনি সুপ্রিম লিডার নির্বাচিত ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির

পেরুতে সোনার খনিতে নৃশংসতা, অপহৃত ১৩ শ্রমিকের মরদেহ উদ্ধার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩০:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • / 125

ছবি সংগৃহীত

পেরুর পাটাজ প্রদেশে একটি সোনার খনি থেকে অপহৃত ১৩ জন শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে কর্তৃপক্ষ। ‘পোডেরোসা’ নামের একটি খনি কোম্পানিতে কর্মরত এসব শ্রমিককে কয়েক দিন আগে অপহরণ করে সংঘবদ্ধ অপরাধী চক্র। রাজধানী লিমা থেকে উত্তরে অবস্থিত এ খনিতে দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন নিহতরা।

বিবিসি জানিয়েছে, খনির দখল নেওয়ার উদ্দেশ্যে শ্রমিকদের অপহরণ করে একটি অপরাধী চক্র। অপহরণের পর তাদের খনির একটি সুড়ঙ্গের ভেতরে আটকে রাখা হয় এবং প্রায় এক সপ্তাহ ধরে তাদের পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হয়।

আরও পড়ুন  জাতীয় প্রেস ক্লাবের শৌচাগারে সাংবাদিক আলী মাহমুদের মরদেহ উদ্ধার

পোডেরোসা কোম্পানি এক বিবৃতিতে জানিয়েছে, দীর্ঘদিন ধরে খনির ওপর অবৈধ চক্রের আক্রমণ বেড়েই চলেছে। ৮ হাজার কর্মীসংবলিত প্রতিষ্ঠানটি জানিয়েছে, অবৈধ খনি কার্যক্রম ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতায় তারা গভীরভাবে হতাশ। কোম্পানির ভাষ্য, “এই অঞ্চলে সহিংসতার মাত্রা ভয়াবহ আকার ধারণ করেছে।”

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, শ্রমিকদের কাছ থেকে গুলি করে হত্যা করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ভিডিওটি অপহরণকারীরাই ধারণ করেছে। তবে এই হত্যাকাণ্ডের পেছনে নির্দিষ্ট কারণ এখনো পরিষ্কার নয়।

২০২০ সাল থেকে পোডেরোসার বিভিন্ন খনিতে একের পর এক হামলা চালিয়ে সেগুলো দখলে নিচ্ছে অপরাধী চক্র। এসব হামলার কারণে কোম্পানিকে একাধিক কার্যক্রম বন্ধ করতে বাধ্য হতে হয়েছে, যা শুধু কর্মীদের জীবনের ঝুঁকি বাড়ায়নি, ক্ষতিগ্রস্ত করেছে পুরো স্থানীয় খনি শিল্পকে।

গত মার্চেও পাটাজ জেলার লা সিয়েনাগা উপত্যকার নিকটে একটি খনি প্রকল্পে হামলা চালিয়ে অপরাধীরা দুইজনকে হত্যা করে। একই মাসে তারা একটি বিদ্যুৎ টাওয়ার ধ্বংস করে, যেখান থেকে খনিগুলোতে বিদ্যুৎ সরবরাহ করা হতো। এরপর আরও কয়েকটি খনি স্থাপনা দখলের চেষ্টা চালায় তারা।

পোডেরোসা দাবি করেছে, পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ফলে তারা সরকারের কাছে অবিলম্বে নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, পেরু বিশ্বের অন্যতম বৃহৎ সোনার উৎপাদক দেশ। দেশটি প্রতিবছর ১০০ টনের বেশি সোনা উত্তোলন করে, যা বিশ্ব বাজারের প্রায় ৪ শতাংশের সমান।

সূত্র: বিবিসি

নিউজটি শেয়ার করুন

পেরুতে সোনার খনিতে নৃশংসতা, অপহৃত ১৩ শ্রমিকের মরদেহ উদ্ধার

আপডেট সময় ১১:৩০:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫