ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের নামাজ আদায় ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান ইরান যুদ্ধে জড়িয়ে বিপাকে ট্রাম্প টিকটকার রাকিব হত্যার রহস্য উদ্ঘাটন, যেভাবে চলে কিলিং মিশন

গাজায় ফের ইসরায়েলি হামলায় ৩ শিশুসহ নিহত ১৬

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১৪:০১ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • / 233

ছবি সংগৃহীত

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় তিন শিশুসহ ১৬ জন নিহত হয়েছেন। রবিবার (৪ মে) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর প্রকাশ করেছে সৌদি ভিত্তিক সংবাদমাধ্যম আরর নিউজ।

গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, উপত্যকার দক্ষিণাঞ্চলের খান ইউনিস গভর্নরেটে একটানা বিমান হামলায় ছয়জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে আল-মাওয়াসির এলাকায় একটি অ্যাপার্টমেন্টে পাঁচজন নিহত হন। নিহতদের মধ্যে দুই বছর বয়সী দুটি শিশুও রয়েছে।

আরও পড়ুন  ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

তিনি আরও জানান, একই এলাকার একটি তাঁবুতে চালানো আরেকটি হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাতজন নারী ও একজন শিশু রয়েছে।

ঘটনার বিষয়ে বার্তা সংস্থা এএফপি ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করে মন্তব্য চাইলে তারা তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেয়নি। একজন মুখপাত্র জানিয়েছেন, তারা বিস্তারিত তথ্য সংগ্রহ করছেন।

রবিবার সকালে ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, গত দুই দিনে গাজা উপত্যকার ১০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। তাদের দাবি, সেনারা দক্ষিণাঞ্চলে কয়েকজন ‘সন্ত্রাসী’কে হত্যা করেছে এবং অস্ত্রের গুদাম শনাক্ত করেছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের সশস্ত্র অভিযানের পর থেকে গাজায় ইসরায়েলের টানা সামরিক অভিযান শুরু হয়। পরবর্তীতে চলতি বছরের শুরুতে উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হলেও তা বেশিদিন স্থায়ী হয়নি। গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ভেঙে পুনরায় গাজায় অভিযান শুরু করে ইসরায়েল।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৮ মার্চ থেকে আবার শুরু হওয়া অভিযানে এ পর্যন্ত ২ হাজার ৪৩৬ জন নিহত হয়েছেন। এতে করে চলমান যুদ্ধে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ হাজার ৫৩৫ জনে।

এই সহিংসতা ও মৃত্যু মিছিলের মধ্যে দিয়ে গাজাবাসীর মানবিক পরিস্থিতি আরও সংকটময় হয়ে উঠছে। আন্তর্জাতিক মহলে শান্তির আহ্বান থাকলেও এখন পর্যন্ত সংঘাতের কোনো স্থায়ী সমাধান দেখা যাচ্ছে না।

নিউজটি শেয়ার করুন

গাজায় ফের ইসরায়েলি হামলায় ৩ শিশুসহ নিহত ১৬

আপডেট সময় ১১:১৪:০১ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় তিন শিশুসহ ১৬ জন নিহত হয়েছেন। রবিবার (৪ মে) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর প্রকাশ করেছে সৌদি ভিত্তিক সংবাদমাধ্যম আরর নিউজ।

গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, উপত্যকার দক্ষিণাঞ্চলের খান ইউনিস গভর্নরেটে একটানা বিমান হামলায় ছয়জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে আল-মাওয়াসির এলাকায় একটি অ্যাপার্টমেন্টে পাঁচজন নিহত হন। নিহতদের মধ্যে দুই বছর বয়সী দুটি শিশুও রয়েছে।

আরও পড়ুন  অ্যারিজোনায় মাঝ আকাশে আবারও উড়োজাহাজের সংঘর্ষ, নিহত ২