ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রতিশ্রুতি দিয়েও ইরানের বিদ্যুৎকেন্দ্র হামলার, কথা রাখলেন না ট্রাম্প ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ৩০ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরাকে ১৫ জন নিহত,আহত অন্তত ৩০ জুলাইযোদ্ধাদের দায়মুক্তিতে একমত সংসদীয় কমিটি অপরাধ দমনে চালু হচ্ছে ‘হটলাইন’: প্রতিমন্ত্রী পুতুল দেশে জ্বালানি মজুত নিয়ে আশ্বাস, তবে সরবরাহে চাপ ও অনিশ্চয়তা বাড়ছে সারাদেশের পেট্রোল পাম্প যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে তেল-নিত্যপণ্যের দাম বাড়তে পারে: সতর্কবার্তা মির্জা ফখরুলের পাবনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গৃহবধূ নিহত, আহত ১০ আলটিমেটাম শেষ হওয়ার আগেই ভোল পাল্টালেন ট্রাম্প

শুল্কনীতিতে বিপাকে জুতা শিল্প, ট্রাম্পকে নাইকি-অ্যাডিডাসের চিঠি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৯:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • / 226

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রতিশোধমূলক শুল্কনীতি এবার চরম সংকটে ফেলেছে দেশটির সম্ভাবনাময় জুতা শিল্পকে। ব্যয়বৃদ্ধি, অর্ডার বাতিল, ও কর্মী ছাঁটাইয়ের আশঙ্কায় ব্যবসায় ধস নামতে চলেছে—এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হস্তক্ষেপ চেয়েছে নাইকি, অ্যাডিডাসসহ ৭৬টি বৃহৎ জুতার ব্র্যান্ড।

‘আমেরিকা ফার্স্ট’ স্লোগানে বিশ্ব বাণিজ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব আরও জোরদার করতে ট্রাম্প প্রশাসন যে প্রতিশোধমূলক শুল্ক আরোপ করেছে, তা উল্টো মার্কিন শিল্প খাতকেই বুমেরাং হয়ে ফিরে আসছে। বিশেষত জুতা শিল্পে এর প্রভাব মারাত্মক—যেখানে খরচ বাড়ছে ১৫০ থেকে ২২০ শতাংশ পর্যন্ত।

আরও পড়ুন  পাঞ্জাবে সোনার খনি আবিষ্কার, আশার আলো পাকিস্তানের অর্থনীতিতে

সম্প্রতি ‘ফুটওয়্যার ডিস্ট্রিবিউটরস অ্যান্ড রিটেইলারস অব আমেরিকা’ (FDRA) এর পক্ষ থেকে ট্রাম্পকে এক চিঠি পাঠানো হয়, যেখানে বলা হয়—বর্তমান শুল্কনীতির কারণে জুতা শিল্প অস্তিত্ব সংকটে পড়েছে। চিঠিতে ৭৬টি কোম্পানির যৌথ স্বাক্ষর রয়েছে। তারা সতর্ক করে দিয়েছে, এই শুল্কের বোঝা কেবল ব্যবসায়ী নয়, ভোক্তাদের উপরও বিরূপ প্রভাব ফেলবে।

চিঠিতে উল্লেখ করা হয়, অস্বাভাবিকভাবে খরচ বেড়ে যাওয়ায় একের পর এক অর্ডার বাতিল হচ্ছে, যা বহু প্রতিষ্ঠানকে বন্ধ হওয়ার পথে ঠেলে দিচ্ছে। এতে হাজার হাজার কর্মীর চাকরি ঝুঁকিতে পড়েছে।

জুতা উৎপাদনকারীদের সংগঠন FDRA বলছে, অল্প সময়ের মধ্যে ব্যবসায়িক মডেল বদলানো সম্ভব নয়। ফলে নতুন বিনিয়োগে নিরুৎসাহিত হচ্ছে উদ্যোক্তারা। এতে যুক্তরাষ্ট্রে জুতা শিল্পের সম্প্রসারণ প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের শুল্কনীতি দীর্ঘমেয়াদে আত্মঘাতী হয়ে উঠতে পারে। তারা বলছেন, এই নীতির মাধ্যমে বাণিজ্যযুদ্ধ বাড়ছে, যার নেতিবাচক প্রভাব পড়ছে স্থানীয় শিল্পে।

উল্লেখ্য, ট্রাম্প প্রশাসনের শুল্কনীতি মূলত চীনসহ কিছু নির্দিষ্ট দেশের পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপের মাধ্যমে দেশীয় শিল্প সুরক্ষা ও বৈদেশিক বাণিজ্যে যুক্তরাষ্ট্রের কর্তৃত্ব জোরদারের লক্ষ্যেই চালু হয়েছিল। তবে বাস্তবে এই নীতি দেশীয় শিল্প খাতেরই ক্ষতি ডেকে আনছে বলে অভিযোগ উঠেছে।

এ অবস্থায় ব্যবসা রক্ষায় মার্কিন প্রেসিডেন্টের কাছে ত্বরিত সিদ্ধান্ত ও হস্তক্ষেপ দাবি করেছে জুতা শিল্প সংশ্লিষ্টরা। এখন দেখার বিষয়, ট্রাম্প প্রশাসন এ আহ্বানে কী ধরনের সাড়া দেয়।

নিউজটি শেয়ার করুন

শুল্কনীতিতে বিপাকে জুতা শিল্প, ট্রাম্পকে নাইকি-অ্যাডিডাসের চিঠি

আপডেট সময় ১১:০৯:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫

যুক্তরাষ্ট্রের প্রতিশোধমূলক শুল্কনীতি এবার চরম সংকটে ফেলেছে দেশটির সম্ভাবনাময় জুতা শিল্পকে। ব্যয়বৃদ্ধি, অর্ডার বাতিল, ও কর্মী ছাঁটাইয়ের আশঙ্কায় ব্যবসায় ধস নামতে চলেছে—এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হস্তক্ষেপ চেয়েছে নাইকি, অ্যাডিডাসসহ ৭৬টি বৃহৎ জুতার ব্র্যান্ড।

‘আমেরিকা ফার্স্ট’ স্লোগানে বিশ্ব বাণিজ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব আরও জোরদার করতে ট্রাম্প প্রশাসন যে প্রতিশোধমূলক শুল্ক আরোপ করেছে, তা উল্টো মার্কিন শিল্প খাতকেই বুমেরাং হয়ে ফিরে আসছে। বিশেষত জুতা শিল্পে এর প্রভাব মারাত্মক—যেখানে খরচ বাড়ছে ১৫০ থেকে ২২০ শতাংশ পর্যন্ত।

আরও পড়ুন  শীর্ষ বিনিয়োগকারীদের অংশগ্রহণে ঢাকায় শুরু ‘বিনিয়োগ সম্মেলন ২০২৫’