ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

ভারত হামলা করতে পারে ২৪ ঘণ্টার মধ্যে, পাকিস্তানের গোয়েন্দা তথ্যের দাবি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৪৯:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • / 186

ছবি: সংগৃহীত

ভারত আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে সামরিক হামলা চালাতে পারে এমন বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য পাকিস্তানের হাতে আছে বলে দাবি করেছেন দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

এর আগে কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর প্রাণঘাতী বন্দুক হামলার ঘটনার পর ভারত সরকার সশস্ত্র বাহিনীকে ‘অভিযান পরিচালনার পূর্ণ স্বাধীনতা’ দেয়। ওই হামলায় প্রাণ হারান অন্তত ২৬ জন। ভারত সরাসরি এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে আসছে, যদিও ইসলামাবাদ এ অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে।

আরও পড়ুন  ভারত না পারলে আইপিএলের আয়োজক হতে প্রস্তুত ইংল্যান্ড, প্রস্তাব দিয়েছে ইসিবি

এ প্রেক্ষিতে আতাউল্লাহ তারার বলেন, ‘‘ভারত মিথ্যা অজুহাত এবং ভিত্তিহীন অভিযোগ তুলে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে চায়। আমাদের হাতে এমন নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে।’’

তিনি জানান, ‘‘পাকিস্তান কখনোই ভারতের স্বঘোষিত বিচারক ও সাজা কার্যকরের ভূমিকাকে স্বীকৃতি দেয় না। আমরা মনে করি, এটি একটি বেপরোয়া পদক্ষেপ।’’

পাকিস্তানের তথ্যমন্ত্রী আরও বলেন, ‘‘আমরা সন্ত্রাসবাদের শিকার একটি রাষ্ট্র, তাই এই অভিশাপের যন্ত্রণা আমরা গভীরভাবে উপলব্ধি করি। বিশ্বের যেকোনো প্রান্তেই আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছি এবং নিন্দা জানিয়ে আসছি।’’

তিনি বলেন, ‘‘সত্য উদঘাটনে পাকিস্তান একটি নিরপেক্ষ ও স্বচ্ছ আন্তর্জাতিক তদন্ত কমিশনের প্রস্তাব দিয়েছে। কিন্তু ভারত সে পথে হাঁটার পরিবর্তে উত্তেজনা বাড়ানোর ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে, যা এই অঞ্চলে বড় ধরনের সংকট সৃষ্টি করতে পারে।’’

আতাউল্লাহ তারার হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‘ভারতের যেকোনো সামরিক আগ্রাসনের উপযুক্ত এবং কড়া জবাব দেয়া হবে। পাকিস্তানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’’

তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করে বলেন, ‘‘এই অঞ্চলে যদি নতুন করে সংঘাত বাধে, তার দায়ভার সম্পূর্ণভাবে ভারতের ওপর বর্তাবে।’’

উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার রাতে তিন বাহিনীর প্রধান, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে জরুরি বৈঠক করেন। ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য হিন্দু’ জানিয়েছে, সেখানে মোদি সশস্ত্র বাহিনীকে লক্ষ্যবস্তু নির্বাচন এবং প্রতিক্রিয়া নির্ধারণে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন।

কাশ্মীরের সাম্প্রতিক হামলার জেরে দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশের মধ্যে ফের উত্তেজনা চরমে উঠেছে।

নিউজটি শেয়ার করুন

ভারত হামলা করতে পারে ২৪ ঘণ্টার মধ্যে, পাকিস্তানের গোয়েন্দা তথ্যের দাবি

আপডেট সময় ০৯:৪৯:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

ভারত আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে সামরিক হামলা চালাতে পারে এমন বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য পাকিস্তানের হাতে আছে বলে দাবি করেছেন দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

এর আগে কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর প্রাণঘাতী বন্দুক হামলার ঘটনার পর ভারত সরকার সশস্ত্র বাহিনীকে ‘অভিযান পরিচালনার পূর্ণ স্বাধীনতা’ দেয়। ওই হামলায় প্রাণ হারান অন্তত ২৬ জন। ভারত সরাসরি এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে আসছে, যদিও ইসলামাবাদ এ অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে।

আরও পড়ুন  যুদ্ধাপরাধীদের ক্ষমা চাইতে হবে, পাকিস্তানপন্থা ত্যাগ করতে হবে: মাহফুজ আলম