ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের নামাজ আদায় ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান ইরান যুদ্ধে জড়িয়ে বিপাকে ট্রাম্প টিকটকার রাকিব হত্যার রহস্য উদ্ঘাটন, যেভাবে চলে কিলিং মিশন

গাজায় ইসরায়েলি হামলায় একদিনেই নিহত ৫৩, আহত শতাধিক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩৮:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
  • / 143

ছবি সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। রোববার একদিনেই অন্তত ৫৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও শতাধিক। সোমবার (২৮ এপ্রিল) এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোববার গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় ৫৩ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া সোমবার ভোরে আরও ১৭ জন ফিলিস্তিনি নিহত হন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছেন অনেকে, যাদের চিকিৎসা চলছে গাজার বিভিন্ন হাসপাতালে। এক বিবৃতিতে জানানো হয়, নতুন করে আহত হওয়া ১১৫ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। সংঘাত শুরুর পর থেকে আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৭ হাজার ৬৩৯ জনে।

আরও পড়ুন  ভূমিকম্পে ঢাকায় অন্তত ৩ জন নিহত

চিকিৎসা কর্মকর্তারা জানিয়েছেন, বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। রাস্তায় পড়ে থাকা অনেক লাশও উদ্ধার করা সম্ভব হয়নি উদ্ধারকারীদের পক্ষে।

গাজায় ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট নিহতের সংখ্যা ৫২ হাজার ২০০ ছাড়িয়েছে। গত ১৫ মাস ধরে চলা ইসরায়েলি সামরিক অভিযানে গাজা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। আন্তর্জাতিক চাপের মুখে চলতি বছরের ১৯ জানুয়ারি ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। এতে গাজায় প্রায় দুই মাস শান্তি বজায় ছিল। কিন্তু ১৮ মার্চ সেই যুদ্ধবিরতি ভেঙে পুনরায় হামলা শুরু করে ইসরায়েল। এরপর থেকে নতুন করে ২১৫১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলের লাগাতার বর্বর হামলায় গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। গাজার অধিকাংশ অবকাঠামো ধ্বংসপ্রাপ্ত বা ক্ষতিগ্রস্ত হয়েছে। স্কুল, হাসপাতাল, বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ সব স্থাপনাই আজ ধ্বংসের মুখে।

অবরুদ্ধ এই উপত্যকায় মানবিক বিপর্যয় দিন দিন আরও ভয়াবহ রূপ নিচ্ছে। খাবার, পানি, ওষুধের অভাবে মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন গাজাবাসী।

নিউজটি শেয়ার করুন

গাজায় ইসরায়েলি হামলায় একদিনেই নিহত ৫৩, আহত শতাধিক

আপডেট সময় ১১:৩৮:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। রোববার একদিনেই অন্তত ৫৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও শতাধিক। সোমবার (২৮ এপ্রিল) এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোববার গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় ৫৩ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া সোমবার ভোরে আরও ১৭ জন ফিলিস্তিনি নিহত হন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছেন অনেকে, যাদের চিকিৎসা চলছে গাজার বিভিন্ন হাসপাতালে। এক বিবৃতিতে জানানো হয়, নতুন করে আহত হওয়া ১১৫ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। সংঘাত শুরুর পর থেকে আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৭ হাজার ৬৩৯ জনে।

আরও পড়ুন  সিরিয়ায় প্রেসিডেন্ট ভবনের কাছে ইসরায়েল হামলা চালিয়েছে