ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২ ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫ ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী

ভিসা জালিয়াতি ও অবৈধ অভিবাসনে কঠোর অবস্থানে ট্রাম্প প্রশাসন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১৫:০৮ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
  • / 170

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ কিংবা ভিসা জালিয়াতিতে জড়িতদের বিরুদ্ধে এবার কঠোর অবস্থান নিয়েছে দেশটির প্রশাসন। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা এই অপরাধে জড়িত, তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে এবং আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হবে।

সোমবার (২১ এপ্রিল) ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই বিষয়ে বিস্তারিত জানানো হয়। সেখানে বলা হয়, ভিসা জালিয়াতি ও অবৈধ অভিবাসন প্রতিরোধে যুক্তরাষ্ট্র সরকার একাধিক সরকারি সংস্থার সমন্বয়ে একটি কঠোর পদক্ষেপ নিচ্ছে।

আরও পড়ুন  শিক্ষার্থীদের ভিসা বাতিল করায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা চীনা-ভারতীয় শিক্ষার্থীদের

পোস্টটিতে আরও উল্লেখ করা হয়, যারা ভিসা জালিয়াতির মাধ্যমে মানুষকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করায় কিংবা অবৈধ অভিবাসীদের আশ্রয় দেয়, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ফৌজদারি অভিযোগ আনা হবে। এ ধরনের অপরাধে জড়িতরা শুধুমাত্র নিজেদেরই নয়, বরং পুরো অভিবাসন ব্যবস্থাকে ঝুঁকির মুখে ফেলছে।

যুক্তরাষ্ট্র প্রশাসনের মতে, একটি দেশের নিরাপদ সীমান্ত না থাকলে সেই রাষ্ট্র জাতীয়ভাবে টিকে থাকা কঠিন হয়ে পড়ে। সেজন্যই অভিবাসন আইন কঠোরভাবে প্রয়োগ করা হবে এবং অবৈধ পথে প্রবেশের সমস্ত পথ বন্ধ করা হবে।

মার্কিন দূতাবাসের পোস্টে বলা হয়েছে, যারা বৈধভাবে যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য আবেদন করছেন, তাদের অধিকার সুরক্ষিত রাখতে এবং বৈধ প্রক্রিয়ার প্রতি সম্মান জানাতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সেইসঙ্গে ভিসা জালিয়াতি প্রতিরোধে সকল দেশের সহযোগিতাও কামনা করা হয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, আসন্ন নির্বাচনী প্রেক্ষাপটকে সামনে রেখে ট্রাম্প প্রশাসন আবারও কড়া অভিবাসন নীতির পথে হাঁটছে। এতে করে অভিবাসন ইস্যুটি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

এ অবস্থায় যারা যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা করছেন, তাদের বৈধ পথে আবেদনের পরামর্শ দিয়েছে দূতাবাস। কারণ, কোনো ধরনের জালিয়াতি প্রমাণিত হলে তা শুধু আবেদন বাতিলেই সীমাবদ্ধ থাকবে না, বরং ভবিষ্যতেও যুক্তরাষ্ট্রে প্রবেশের সব পথ চিরতরে বন্ধ হয়ে যেতে পারে।

নিউজটি শেয়ার করুন

ভিসা জালিয়াতি ও অবৈধ অভিবাসনে কঠোর অবস্থানে ট্রাম্প প্রশাসন

আপডেট সময় ১২:১৫:০৮ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ কিংবা ভিসা জালিয়াতিতে জড়িতদের বিরুদ্ধে এবার কঠোর অবস্থান নিয়েছে দেশটির প্রশাসন। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা এই অপরাধে জড়িত, তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে এবং আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হবে।

সোমবার (২১ এপ্রিল) ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই বিষয়ে বিস্তারিত জানানো হয়। সেখানে বলা হয়, ভিসা জালিয়াতি ও অবৈধ অভিবাসন প্রতিরোধে যুক্তরাষ্ট্র সরকার একাধিক সরকারি সংস্থার সমন্বয়ে একটি কঠোর পদক্ষেপ নিচ্ছে।

আরও পড়ুন  ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত: বৈদেশিক সহায়তায় ৯০ দিনের সাময়িক স্থগিতাদেশ