ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২ ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫ ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী

বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণই: মার্কিন পররাষ্ট্র দপ্তর  

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৭:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • / 168

ছবি সংগৃহীত

বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে সচেতন এমনটাই জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। স্থানীয় সময় মঙ্গলবার, ওয়াশিংটন ডিসিতে আয়োজিত নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, বাংলাদেশের সামনে কিছু জটিল চ্যালেঞ্জ রয়েছে, আর এসব মোকাবিলায় জনগণের অংশগ্রহণ সবচেয়ে গুরুত্বপূর্ণ।

ব্রিফিংয়ে এক সাংবাদিক সাম্প্রতিক কিছু বিতর্কিত ঘটনা তুলে ধরেন, যার মধ্যে ছিল বিক্ষোভ-প্রতিবাদ, ইসলামি চরমপন্থার সম্ভাব্য উত্থান, ওসামা বিন লাদেনের ছবি প্রদর্শন এবং নাৎসি প্রতীকের ব্যবহার। এছাড়াও যুক্তরাষ্ট্রভিত্তিক জনপ্রিয় ব্র্যান্ড কোকাকোলা ও কেএফসির বিরুদ্ধে অ্যান্টিসেমিটিক প্রচারণার বিষয়টি উল্লেখ করা হয়।

আরও পড়ুন  বাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে চালুর দাবি ফ্রিল্যান্সারদের

প্রশ্নের জবাবে মুখপাত্র ব্রুস বলেন, “আমরা বাংলাদেশের চলমান পরিস্থিতি খুব গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছি। এসব ঘটনা নিয়ে আমরা অবগত, তবে এগুলো একান্তভাবেই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং সেখানকার কর্তৃপক্ষের এখতিয়ারেই পড়ে।”

তিনি আরও বলেন, গণতন্ত্রের ভিত্তি হচ্ছে জনগণ। জনগণের চিন্তা, কাজ এবং সিদ্ধান্তই একটি দেশের গতিপথ নির্ধারণ করে দেয়। “গত দুই দশকের অভিজ্ঞতায় আমরা দেখেছি ভুল সিদ্ধান্ত কতটা প্রভাব ফেলতে পারে সাধারণ মানুষের জীবনে। সুতরাং, বাংলাদেশের জন্য কোন পথ গ্রহণ করা হবে, তা নির্ধারণ করবেন এখানকার নাগরিকরাই,” বলেন ব্রুস।

সংবাদ সম্মেলনে আরও একটি স্পর্শকাতর বিষয় উঠে আসে যুক্তরাজ্যের এমপি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বাংলাদেশের আদালতের ইস্যু করা গ্রেপ্তারি পরোয়ানা। এই প্রসঙ্গে মুখপাত্র জানান, বিষয়টি একটি স্থানীয় আইনি প্রক্রিয়ার অংশ এবং এতে যুক্তরাষ্ট্রের কোনো হস্তক্ষেপ নেই।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই বক্তব্য বাংলাদেশকে ঘিরে আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গির একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি যতই জটিল হোক না কেন, জনগণের মতামত এবং ভূমিকা দিয়েই ভবিষ্যৎ গঠিত হবে এটাই বার্তা।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণই: মার্কিন পররাষ্ট্র দপ্তর  

আপডেট সময় ১১:৪৭:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫

বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে সচেতন এমনটাই জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। স্থানীয় সময় মঙ্গলবার, ওয়াশিংটন ডিসিতে আয়োজিত নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, বাংলাদেশের সামনে কিছু জটিল চ্যালেঞ্জ রয়েছে, আর এসব মোকাবিলায় জনগণের অংশগ্রহণ সবচেয়ে গুরুত্বপূর্ণ।

ব্রিফিংয়ে এক সাংবাদিক সাম্প্রতিক কিছু বিতর্কিত ঘটনা তুলে ধরেন, যার মধ্যে ছিল বিক্ষোভ-প্রতিবাদ, ইসলামি চরমপন্থার সম্ভাব্য উত্থান, ওসামা বিন লাদেনের ছবি প্রদর্শন এবং নাৎসি প্রতীকের ব্যবহার। এছাড়াও যুক্তরাষ্ট্রভিত্তিক জনপ্রিয় ব্র্যান্ড কোকাকোলা ও কেএফসির বিরুদ্ধে অ্যান্টিসেমিটিক প্রচারণার বিষয়টি উল্লেখ করা হয়।

আরও পড়ুন  ঐকমত্য কমিশনের সঙ্গে আজ বৈঠক বসছে জামায়াত