ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২ ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫ ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী
এইচএমপিভি ভাইরাস

বাংলাদেশে এইচএমপিভিতে আক্রান্ত নারীর মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:১৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
  • / 159

ছবি সংগৃহীত

বাংলাদেশে প্রথম হিউম্যান মেটানিউমো ভাইরাসে (এইচএমপিভি) আক্রান্ত নারী সানজিদা আক্তারের (৩০) মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে তত্ত্বাবধায়ক আরিফুল বাশার এ কথা জানান। এর আগে, বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। দেশে এইচএমপিভি শনাক্ত হওয়া কোনো ব্যক্তির মৃত্যুর তথ্য এটিই প্রথম।

আরিফুল বাশার বলেন, সানজিদা আক্তার শুধু এইচএমপি ভাইরাসের কারণে মারা যাননি। তার আরো অনেক শারীরিক জটিলতা ছিল। তিনি ক্লেবসিয়েলা নিউমোনিয়াতেও আক্রান্ত ছিলেন। এছাড়া তার কিডনি সমস্যা ছিল, সেইসাথে তিনি অনেক মোটা ছিলেন, যে কারণে তাকে ভেন্টিলেটরে ওঠানো যাচ্ছিল না। ভাইরাল নিউমোনিয়ার জন্যও সম্ভবত মারা যাননি, অনেকটা সুস্থও হয়ে গেছিলেন। কিন্তু পরবর্তী জটিলতার জন্য হয়তো সমস্যা হয়েছে।

আরও পড়ুন  কুসুম না সাদা অংশ? ডিমের কোনটি বেশি উপকারী—জানাচ্ছেন পুষ্টিবিদরা

গত রোববার (১২ জানুয়ারি) বাংলাদেশে প্রথম এইচএমপি ভাইরাস শনাক্তের কথা জানান স্বাস্থ্য অধিদফতরের সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ শাখার লাইন ডিরেক্টর ডা. হালিমুর রহমান। জানা যাচ্ছিল, সানজিদার বিদেশ সফরের কোনো ইতিহাস ছিল না। তখন জানা যায়, ওই নারীর গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব এলাকায়।

নিউজটি শেয়ার করুন

এইচএমপিভি ভাইরাস

বাংলাদেশে এইচএমপিভিতে আক্রান্ত নারীর মৃত্যু

আপডেট সময় ০১:১৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫