ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২ ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫ ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী

রাজধানীতে বাড়ছে করোনা শনাক্তের হার, নতুন করে শনাক্ত ১০ জন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:০৩:০০ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
  • / 294

ছবি সংগৃহীত

দেশে আবারও করোনাভাইরাস শনাক্তের হার বাড়তে শুরু করেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় নতুন করে ১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

বুধবার (১১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো নিয়মিত করোনা পরিস্থিতি বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় মোট ১০৭টি নমুনা পরীক্ষায় ১০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার দাঁড়িয়েছে ৯ দশমিক ৩৫ শতাংশ।

আরও পড়ুন  রাজধানীর মধ্য বাড্ডায় সন্ত্রাসীদের গুলিতে বিএনপি নেতা নিহত

এর আগের দিন মঙ্গলবার (১০ জুন) ১০১টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ১৩ জনের দেহে করোনাভাইরাস।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৯ হাজার ৩৮০ জনে।

করোনা মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা ২০ লাখ ৫১ হাজার ৭৭০ জন। এ সময় পর্যন্ত গড় শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথমবারের মতো ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর খবর আসে। করোনাকালে ২০২১ সালের ৫ আগস্ট ও ১০ আগস্ট এই দুই দিনে সর্বোচ্চ ২৬৪ জন করে মৃত্যু ঘটে, যা ছিল দেশের জন্য এক শোকাবহ মাইলফলক।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, সংক্রমণের হার আবারও বাড়তে থাকায় সকলকে আগের মতোই সচেতন হতে হবে। জনসমাগম এড়িয়ে চলা, নিয়মিত মাস্ক ব্যবহার, হাত ধোয়ার অভ্যাস ও টিকার বুস্টার ডোজ গ্রহণের ওপর জোর দিয়েছেন তারা।

করোনাভাইরাস থেকে সুরক্ষায় স্বাস্থ্যবিধি মানা ও সচেতনতা বাড়ানোর কোনো বিকল্প নেই এমন পরামর্শই দিচ্ছেন বিশেষজ্ঞরা।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বলে জানানো হয়েছে। সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজন হলে আবারও কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

রাজধানীতে বাড়ছে করোনা শনাক্তের হার, নতুন করে শনাক্ত ১০ জন

আপডেট সময় ০৮:০৩:০০ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫

দেশে আবারও করোনাভাইরাস শনাক্তের হার বাড়তে শুরু করেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় নতুন করে ১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

বুধবার (১১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো নিয়মিত করোনা পরিস্থিতি বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় মোট ১০৭টি নমুনা পরীক্ষায় ১০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার দাঁড়িয়েছে ৯ দশমিক ৩৫ শতাংশ।

আরও পড়ুন  রাজধানীতে কোনো ধরনের মব সৃষ্টিকারীদের ছাড় নয়: ডিএমপি কমিশনার