০২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

হাঁটুর ইনজুরিতে মাঠের বাইরে হামজা দেওয়ান চৌধুরী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:০১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 30

ছবি: খবরের কথা

মার্চের শেষ দিকে মাঠে নামার কথা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দুটি ম্যাচে। তবে তার আগেই চোটের কারণে অনিশ্চয়তায় পড়েছেন ইংল্যান্ড প্রবাসী মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী। হাঁটুর চোট থেকে পুরোপুরি সেরে উঠতে তার কয়েক সপ্তাহ সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গত শনিবার চার্লটন অ্যাথলেটিকোর বিপক্ষে ম্যাচে হাঁটুতে আঘাত পান লেস্টার সিটির এই ফুটবলার। চোটের মাত্রা গুরুতর হওয়ায় তাকে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়। ম্যাচ শেষে লেস্টার সিটির অন্তর্বর্তীকালীন কোচ অ্যান্ডি কিং জানান, খুব দ্রুত সময়ের মধ্যে হামজাকে মাঠে ফেরানো সম্ভব হবে বলে মনে হচ্ছে না। চোটের প্রকৃতি নির্ধারণে তার হাঁটুতে স্ক্যান করানোর পরিকল্পনাও রয়েছে।

এদিকে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, হামজা এমসিএল ইনজুরিতে ভুগছেন। এ ধরনের চোটে সাধারণত ছয় থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হয়। তবে আশার বিষয় হলো, অস্ত্রোপচারের প্রয়োজন পড়বে না বলেই ধারণা করা হচ্ছে। লেস্টার সিটির চুক্তিবদ্ধ খেলোয়াড় হওয়ায় তার চিকিৎসা ও পুনর্বাসনের পুরো দায়িত্ব ক্লাবই নেবে। পাশাপাশি বিষয়টির ওপর নজর রাখবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

স্বল্প সময়েই বাংলাদেশের ফুটবলভক্তদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছেন ২৬ বছর বয়সী এই মিডফিল্ডার। জাতীয় দলের হয়ে তার উপস্থিতি মাঠে বাড়তি উদ্দীপনা এনে দেয়। সামনে বাংলাদেশের ম্যাচ রয়েছে ২৬ ও ৩১ মার্চ। এ সময় ভিয়েতনামের বিপক্ষে একটি সম্ভাব্য প্রীতি ম্যাচ এবং সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলার কথা রয়েছে। ফলে ওই দুই ম্যাচে হামজাকে পাওয়ার আশা ছাড়ছে না বাফুফে। যদিও এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ আগেই তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিশ্চিত করেছে।

হামজার অনুপস্থিতি লেস্টার সিটির জন্যও দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে নেমে চ্যাম্পিয়নশিপে খেলছে ক্লাবটি, সেখানেও তাদের অবস্থান খুব একটা স্বস্তির নয়। অবনমন অঞ্চলে থাকা ওয়েস্ট ব্রমের সঙ্গে লেস্টারের ব্যবধান মাত্র ছয় পয়েন্ট। এমন পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ সময়ে হামজাকে না পাওয়া দলটির জন্য বড় চ্যালেঞ্জ হিসেবেই দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

হাঁটুর ইনজুরিতে মাঠের বাইরে হামজা দেওয়ান চৌধুরী

আপডেট সময় ০৭:০১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬