০৫:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
যুব বিশ্বকাপ সেমিফাইনালে আফগানিস্তানের বিদায়, ফয়সালের ঐতিহাসিক সেঞ্চুরি কীর্তি নিউক্যাসলকে বিদায় করে লিগ কাপ ফাইনালে ম্যানচেস্টার সিটি কুমিল্লায় হাঁস চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা ‘আহার গ্রহণও করা যাবে না’: নির্বাচনে কর্মকর্তাদের কঠোর নিরপেক্ষতার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার কুষ্টিয়ায় জামায়াত-বিএনপির দফায় দফায় সংঘর্ষ বিএনপি ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ করা হবে: তারেক রহমান বিশ্বের প্রথম ‘৮০০ বিলিয়ন’ ডলারের মালিক ইলন মাস্ক সোমবার বিটিভিতে ভাষণ দেবেন জামায়াত আমির ১০৫১ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ: নিরপেক্ষ নির্বাচন করতে সরকারের বড় পদক্ষেপ ড্রাফটের আগে রিশাদকে ছেড়ে দিল লাহোর

মার্কিন রাষ্ট্রদূতের সামনে সরকারের ‘মাস্টারপ্ল্যান’

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:০৯:৪০ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 74

ছবি: খবরের কথা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের নিরাপত্তা নিয়ে অন্তর্বর্তী সরকারের উদ্যোগ সম্পর্কে জেনেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বুধবার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে এক বৈঠকে নির্বাচনী নিরাপত্তা নিয়ে আলোচনা করেন তিনি।

দুপুরে ঢাকায় মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ‘স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছ থেকে নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের উদ্যোগ সম্পর্কে শুনেছেন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। এ বিষয়ে সরাসরি জানার সুযোগকে তিনি সাধুবাদ জানান।’

পোস্টে বলা হয়, বৈঠকে তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সামনে থাকা নানা নিরাপত্তা বিষয়ক সহযোগিতার বিষয়েও আলোচনা করেছেন।

গত ২৮ জানুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। বৈঠক শেষে তিনি বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে আমি খুবই আগ্রহী। আমি এই নির্বাচনের অপেক্ষায় আছি এবং এর ফলাফল দেখার জন্য মুখিয়ে আছি।’

ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ১২ জানুয়ারি ঢাকায় এসেছেন। তিনি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

মার্কিন রাষ্ট্রদূতের সামনে সরকারের ‘মাস্টারপ্ল্যান’

আপডেট সময় ০৫:০৯:৪০ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬