০১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :

ধানের শীষের প্রচার শেষে বাড়ি ফেরার পথে গাড়িতে হামলা, অল্পের জন্য রক্ষা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 291

ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ধানের শীষের প্রচার শেষে বাড়ি ফেরার পথে সাবেক ছাত্রদল নেতার গাড়িতে গুলির ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হননি।

রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে আড়াইহাজার বাজারের অদূরে সড়কে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন।

পুলিশ জানায়, হামলার শিকার ব্যক্তি মাহমুদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আমির হোসেন। তিনি পেশায় একজন ব্যবসায়ী এবং মাহমুদপুরের শ্রীনিবাসদী গ্রামের বাসিন্দা। ঘটনার সময় তিনি নিজেই ব্যক্তিগত গাড়ি চালাচ্ছিলেন। তার পাশের আসনে ছিলেন ইউনিয়ন যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক সাদেকুর রহমান।

যুবদল নেতা সাদেকুর রহমান জানান, তারা দিনভর মাহমুদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে ধানের শীষের পক্ষে প্রচার চালান। প্রচার শেষে আড়াইহাজার বাজারে গাড়ির একটি টিভি মনিটর মেরামত করেন। পরে বাড়ি ফেরার পথে আড়াইহাজার থানা থেকে প্রায় আধা কিলোমিটার দূরে গোপালদী-মাহমুদপুর বাইপাস সড়কে একটি মোটরসাইকেল থেকে দুজন যুবক চলন্ত অবস্থায় গাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে।

তিনি বলেন, গাড়ি চলমান থাকায় ভাগ্যক্রমে গুলি তাদের শরীরে লাগেনি। হামলার এক মিনিটের মধ্যেই ঘটনাস্থল দিয়ে সেনাবাহিনীর একটি গাড়ি গেলেও আতঙ্কে তারা গাড়ি থেকে নামতে পারেননি।
ঘটনার পর কাছাকাছি থাকা দলীয় নেতা-কর্মীদের সহায়তায় ক্ষতিগ্রস্ত গাড়িটি নিয়ে থানায় যান তারা।
সাদেকুর রহমান আরও জানান, হামলাকারী দুই যুবকের বয়স আনুমানিক ৩০ বছরের কম এবং তাদের কারও মাথায় হেলমেট ছিল না।

এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি মো. আলাউদ্দিন বলেন, হামলা ও গুলি চালানোর অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

ধানের শীষের প্রচার শেষে বাড়ি ফেরার পথে গাড়িতে হামলা, অল্পের জন্য রক্ষা

আপডেট সময় ১২:২১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬