০১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট পাকিস্তানের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১৪:০২ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 73

ছবি সংগৃহীত

আসন্ন আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার অনুমতি পেয়েছে পাকিস্তান ক্রিকেট দল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে আলোচনা শেষে দেশটির সরকার বাবর আজম ও শাহিন শাহ আফ্রিদিদের বিশ্বকাপে খেলার সবুজ সংকেত দিয়েছে। তবে গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

রোববার (১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করে দেশটির সরকার। বিবৃতিতে বলা হয়, পাকিস্তান সরকার আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ অংশগ্রহণের অনুমোদন দিয়েছে। তবে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান দল মাঠে নামবে না।

সরকারি সিদ্ধান্তের পর পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামীকাল সোমবার (২ ফেব্রুয়ারি) বিশ্বকাপের ভেন্যু শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়বে পাকিস্তান দল।
এর আগে আজ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। বৈঠকেই বিশ্বকাপ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।

বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়ে শুরু থেকেই বিশ্বকাপ নিয়ে কঠোর অবস্থানে ছিল পাকিস্তান। আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে সরিয়ে দেওয়ার ঘটনার পর ভারতে নিরাপত্তা ঝুঁকির কথা তুলে বিশ্বকাপ ম্যাচ সেখানে খেলতে আপত্তি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ সরকারও নিরাপত্তা ঝুঁকি থাকলে ক্রিকেটারদের বিদেশে পাঠানো হবে না বলে জানায়।

যদিও আইসিসি ভারতে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই দাবি করেছিল, তবে ভেন্যু পরিবর্তনের আবেদন জানায় বাংলাদেশ। সেই আবেদন গ্রহণ না করে আইসিসি বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে।
আইসিসির সদস্য দেশগুলোর ভোটাভুটিতে বাংলাদেশের পক্ষে একমাত্র ভোট দেয় পাকিস্তান।

এমনকি বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ারিও দিয়েছিল তারা। শেষ পর্যন্ত বিশ্বকাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিলেও ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে না খেলার চূড়ান্ত অবস্থান বজায় রাখল পাকিস্তান।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট পাকিস্তানের

আপডেট সময় ১২:১৪:০২ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬