ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় দলে সাকিবকে ফেরাতে আলোচনা চলমান: বিসিবি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • / 343

ছবি: সংগৃহীত

জাতীয় দলের বাইরে দীর্ঘ দিন ধরে রয়েছেন সাকিব আল হাসান। রাজনৈতিক কারণে দেশেও আসা হয়নি সাবেক এই টাইগার অধিনায়কের। তবে বাংলাদেশ দলের পরবর্তী সিরিজ থেকে খেলার জন্য বিবেচিত হবেন সাকিব। গত শনিবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।

বিসিবির পক্ষ থেকে সরকারের কাছে সাকিবকে চাওয়া হয়েছে। তাকে দেশের মাটিতে অবসর দেওয়ার সুযোগও দেওয়া হবে। এরপর বোর্ড থেকে সাকিবের সঙ্গে আলোচনাও শুরু হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবি পরিচালক আমজাদ বলেন, ‘জি চলমান আছে। (সাকিবের সঙ্গে) আলোচনা চলমান আছে।’

এর আগে সংবাদ সম্মেলনে আমজাদ বলেছিলেন, ‘আমাদের বোর্ডে এ ব্যাপারে আলোচনা করা হয়েছে এবং বোর্ড সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছে সাকিব আল হাসানের অ্যাভেইলিবিলিটি, ফিটনেস ও এক্সেসিবিলিট; আর যেখানে খেলা হবে ওখানে যদি প্রেজেন্ট থাকার মতো ক্যাপাসিটি থাকে অবশ্যই বোর্ড বা সিলেকশন প্যানেল সাকিবকে পরবর্তী সময়ে সিলেকশনের জন্য বিবেচনা করবে। সাকিব অন্যান্য গ্লোবাল টুর্নামেন্টগুলোতে যেন অংশগ্রহণ করতে পারে, কারণ ওখানে বোর্ড এনওসি দেবে প্রয়োজন মতো।’

আরও পড়ুন  বিসিবি নতুন সভাপতি হলেন আমিনুল ইসলাম বুলবুল

এছাড়া সাকিবকে আবারও কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব দিয়েছে বিসিবি। সেইসঙ্গে তার বিরুদ্ধে থাকা মামলা ও আইনি বিষয়গুলো নিয়েও বিসিবি সরকারের সঙ্গে আলোচনা করবে।

নিউজটি শেয়ার করুন

জাতীয় দলে সাকিবকে ফেরাতে আলোচনা চলমান: বিসিবি

আপডেট সময় ০৩:৪৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬