ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

গাড়িতে লুকানো অস্ত্র-গুলিসহ নারায়ণগঞ্জে বিএনপি নেতা আটক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫২:১৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • / 402

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র‌্যাবের তল্লাশি চৌকিতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ সোনারগাঁ উপজেলা বিএনপির এক নেতা এবং তার তিন সহযোগীকে আটক করা হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে শিমরাইল এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান র‌্যাব-১১-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক।

আরও পড়ুন  তারেক রহমান: অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে সংশয় দানা বাঁধছে

আটক ব্যক্তি বজলুর রহমান ওরফে ‘ডন বজলু’, যিনি সোনারগাঁ উপজেলা বিএনপির সহসভাপতি। তার বাড়ি উপজেলার কাঁচপুর ইউনিয়নের কুতুবপুর এলাকায়। র‌্যাব জানায়, তিনি স্থানীয়ভাবে ‘ডন বজলু’ নামে পরিচিত এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

র‌্যাব কর্মকর্তা নাঈম উল হক বলেন, বজলুর রহমানের ব্যক্তিগত গাড়ির আসনের নিচে একটি পিস্তল লুকানো ছিল। এ সময় দুটি গুলিও জব্দ করা হয়।

তার সঙ্গে আটক অন্য তিনজন হলেন—সাইদুল (৩৪), আব্দুল জব্বার (৪৩) এবং নাজমুল হকের ছেলে ইউনুস বাঁধন (২০)। তারা বজলুর রহমানের অনুসারী বলে জানিয়েছে র‌্যাব।
ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

গাড়িতে লুকানো অস্ত্র-গুলিসহ নারায়ণগঞ্জে বিএনপি নেতা আটক

আপডেট সময় ১১:৫২:১৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র‌্যাবের তল্লাশি চৌকিতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ সোনারগাঁ উপজেলা বিএনপির এক নেতা এবং তার তিন সহযোগীকে আটক করা হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে শিমরাইল এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান র‌্যাব-১১-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক।

আরও পড়ুন  টিসিবির পণ্য বিতরণকে কেন্দ্র করে চুয়াডাঙ্গায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, বিএনপি নেতার মৃত্যু