ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পরিস্থিতি স্বাভাবিক করতে পারছে না নির্বাচন কমিশন: রুহুল কবির রিজভী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • / 394

ছবি সংগৃহীত

বলেছেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রতিদিনই অবনতিশীল হয়ে পড়ছে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী । তিনি বলেন আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সরকার ও নির্বাচন কমিশনের দায়িত্ব যথাযথভাবে পালন করা জরুরি।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের জাজিরায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত একটি ‘ফ্রি মেডিক্যাল ক্যাম্পে’র উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন আবদুল আউয়াল মিন্টু

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, আমার মনে হচ্ছে নির্বাচন কমিশন এখনও সামগ্রিকভাবে পরিস্থিতি স্বাভাবিক করতে পারছে না। সবকিছু ঠিক করতে হলে কমিশনকে দৃঢ়হস্তে ও ন্যায়সংগতভাবে কাজ করতে হবে। কোনো পক্ষের দিকে ঝুঁকে পড়লে মানুষের পুরনো আশঙ্কাই আবার সত্য প্রমাণিত হবে।

রুহুল কবির রিজভী আরও বলেন, নির্বাচন কমিশনের দায়িত্ব এমনভাবে পালন করা উচিত, যাতে তাদের নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন না ওঠে। কিন্তু বর্তমানে নানা কারণ ও আচরণে নির্বাচন কমিশনকে ঘিরে কিছু কিছু প্রশ্ন উঠছে। তিনি বলেন, গত ১৫-১৬ বছর ধরে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এখন তারা নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে চায়। এই নিরাপত্তা ও পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

পরিস্থিতি স্বাভাবিক করতে পারছে না নির্বাচন কমিশন: রুহুল কবির রিজভী

আপডেট সময় ১০:৪৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬

বলেছেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রতিদিনই অবনতিশীল হয়ে পড়ছে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী । তিনি বলেন আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সরকার ও নির্বাচন কমিশনের দায়িত্ব যথাযথভাবে পালন করা জরুরি।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের জাজিরায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত একটি ‘ফ্রি মেডিক্যাল ক্যাম্পে’র উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  হাতীবান্ধায় ধাওয়া-পাল্টা ধাওয়ায় বিএনপি ও জামায়াত সংঘর্ষ, ১৫ জন আহত