ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী বলিভিয়া: আন্দেসের হৃদয়ে লুকানো বৈচিত্র্যময় দেশ মধ্যপ্রাচ্যের ১৫ দেশ ছাড়ার জরুরি নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

ওবায়দুল কাদের ও সাদ্দামসহ ৭ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে আজ অভিযোগ গঠনের শুনানি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৪৭:৫২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • / 217

ছবি : সংগৃহীত

জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে আজ অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

রোববার (১৮ জানুয়ারি) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ এই শুনানি শুরু হওয়ার কথা রয়েছে। ওবায়দুল কাদের ছাড়াও এ মামলার অন্য আসামিরা হলেন—সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। মামলার সব আসামিই বর্তমানে পলাতক রয়েছেন।

আরও পড়ুন  ১২ মন্ত্রী, ১৮ প্রতিমন্ত্রী নিয়ে মন্ত্রিসভা

গত ১৫ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই পলাতক আসামিদের পক্ষে আইনি লড়াই পরিচালনার জন্য রাষ্ট্রনিযুক্ত (স্টেট ডিফেন্স) আইনজীবী নিয়োগের আদেশ দেন। এর আগে গত বছরের ১৮ ডিসেম্বর প্রসিকিউশন পক্ষ এই সাত আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র (ফরমাল চার্জ) দাখিল করে। প্রসিকিউশনের দাবি অনুযায়ী, জুলাই বিপ্লব চলাকালে ওবায়দুল কাদেরের উস্কানি ও নির্দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ক্যাডাররা সরাসরি ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলা ও হত্যাকাণ্ড চালিয়েছে। পলাতক আসামিদের হাজির হওয়ার জন্য ইতিমধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।

আজকের শুনানিতে প্রসিকিউশন পক্ষ আসামিদের বিরুদ্ধে আনীত সুনির্দিষ্ট অভিযোগগুলো উপস্থাপন করবে। আদালত অভিযোগগুলো আমলে নিলে আনুষ্ঠানিকভাবে বিচারিক কার্যক্রম শুরু হবে।

নিউজটি শেয়ার করুন

ওবায়দুল কাদের ও সাদ্দামসহ ৭ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে আজ অভিযোগ গঠনের শুনানি

আপডেট সময় ০১:৪৭:৫২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬

জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে আজ অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

রোববার (১৮ জানুয়ারি) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ এই শুনানি শুরু হওয়ার কথা রয়েছে। ওবায়দুল কাদের ছাড়াও এ মামলার অন্য আসামিরা হলেন—সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। মামলার সব আসামিই বর্তমানে পলাতক রয়েছেন।

আরও পড়ুন  জুলাই গণ-অভ্যুত্থান পুনর্জাগরণ উপলক্ষে প্রধান উপদেষ্টার সংবাদ সম্মেলন আজ