ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: তালাবদ্ধ সিদ্ধিরগঞ্জ ভূমি অফিস রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম: ভরি ২ লাখ ৭৭ হাজার টাকা ছাড়াল আধ্যাত্মিক সাধনার সর্বজনীন মাধ্যম রোজা: বিভিন্ন ধর্মে উপবাসের চিত্র সীতাকুণ্ডের সেই ছোট্ট শিশুটির সঙ্গে কী হয়েছিল? ঘাতকের রোমহর্ষক স্বীকারোক্তি ইরানে নেতৃত্বে নতুন অধ্যায়, মোজতবা খামেনি সুপ্রিম লিডার নির্বাচিত ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে।

বিয়ের অনুষ্ঠানে গান বাজানোকে কেন্দ্র করে রাজৈরে সংঘর্ষ, আহত দুজন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:০৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • / 189

ছবি: সংগৃহীত

মাদারীপুরের রাজৈর উপজেলায় একটি বিয়েবাড়িতে উচ্চ শব্দে গান বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজন ব্যক্তি আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে একটি দোকান ও দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। ঘটনার পর এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত রাজৈর উপজেলার ব্যাপারীপাড়া মোড় ও পশ্চিম রাজৈর এলাকায় এই সংঘর্ষ চলে। সংঘর্ষে আহতদের মধ্যে রাজৈর পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বাদশাহ মীরের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ, আহত ব্যক্তি ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজৈর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম রাজৈর এলাকায় শহীদ শেখের মেয়ের বিয়ের অনুষ্ঠানে উচ্চ শব্দে গান বাজানো হচ্ছিল। শুক্রবার জুমার নামাজের সময় রাজৈর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর খান গান বন্ধ করার অনুরোধ জানান। এ নিয়ে মসজিদের ভেতরে শহীদ শেখের ভাই অলি শেখের সঙ্গে জাহাঙ্গীর খানের কথাকাটাকাটি হয়।

আরও পড়ুন  সৈয়দপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২ শ্রমিক

এই ঘটনার জেরে সন্ধ্যার দিকে রাজৈর বাজারের ব্যাপারীপাড়া মোড়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে জড়ো হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়, যা দফায় দফায় চলতে থাকে।

সংঘর্ষের সময় জাহাঙ্গীর খানের মালিকানাধীন একটি জ্বালানি কাঠের দোকান ও দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এতে বাদশাহ মীরসহ আরও একজন আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে বাদশাহ মীরের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

খবর পেয়ে রাজৈর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং টহল জোরদার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

বিয়ের অনুষ্ঠানে গান বাজানোকে কেন্দ্র করে রাজৈরে সংঘর্ষ, আহত দুজন

আপডেট সময় ১২:০৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬

মাদারীপুরের রাজৈর উপজেলায় একটি বিয়েবাড়িতে উচ্চ শব্দে গান বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজন ব্যক্তি আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে একটি দোকান ও দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। ঘটনার পর এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত রাজৈর উপজেলার ব্যাপারীপাড়া মোড় ও পশ্চিম রাজৈর এলাকায় এই সংঘর্ষ চলে। সংঘর্ষে আহতদের মধ্যে রাজৈর পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বাদশাহ মীরের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ, আহত ব্যক্তি ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজৈর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম রাজৈর এলাকায় শহীদ শেখের মেয়ের বিয়ের অনুষ্ঠানে উচ্চ শব্দে গান বাজানো হচ্ছিল। শুক্রবার জুমার নামাজের সময় রাজৈর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর খান গান বন্ধ করার অনুরোধ জানান। এ নিয়ে মসজিদের ভেতরে শহীদ শেখের ভাই অলি শেখের সঙ্গে জাহাঙ্গীর খানের কথাকাটাকাটি হয়।

আরও পড়ুন  শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০