ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী বলিভিয়া: আন্দেসের হৃদয়ে লুকানো বৈচিত্র্যময় দেশ মধ্যপ্রাচ্যের ১৫ দেশ ছাড়ার জরুরি নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

ইউক্রেন যুদ্ধ সমাধানে নতুন আলোচনায় যুক্তরাষ্ট্র ও রাশিয়া

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৫২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • / 177

ছবি: সংগৃহীত

ইউক্রেন যুদ্ধের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আবারও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফোনালাপের পর হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে এ বৈঠক আয়োজনের ঘোষণা দেন তিনি।

শুক্রবার (১৭ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, পুতিনের সঙ্গে দীর্ঘ এক ফোনালাপ শেষে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে পোস্ট দিয়ে জানান, আলোচনাটি ছিল “ফলপ্রসূ” এবং শিগগিরই তারা বুদাপেস্টে সাক্ষাৎ করবেন। সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, বৈঠকটি আগামী দুই সপ্তাহের মধ্যেই অনুষ্ঠিত হতে পারে।

আরও পড়ুন  একসঙ্গে ১২০০ ইউক্রেনীয় সেনার মরদেহ ফেরত দিল রাশিয়া

এর আগেই, আগামীকাল শুক্রবার ট্রাম্পের ওয়াশিংটনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে জেলেনস্কি আবারও ইউক্রেনে টমাহক ক্ষেপণাস্ত্র বিক্রির অনুরোধ জানাবেন বলে ধারণা করা হচ্ছে। এই ক্ষেপণাস্ত্র রাশিয়ার গভীরে আঘাত হানার সক্ষমতা বাড়াতে পারে ইউক্রেনের।

ট্রাম্প জানান, জেলেনস্কির সঙ্গে সাক্ষাতে তিনি রাশিয়ার সঙ্গে চলমান আলোচনার অগ্রগতি সম্পর্কে অবহিত করবেন। তিনি বলেন, “আজকের ফোনালাপে আমরা গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছি বলে আমি মনে করি।”

ট্রাম্প আরও জানান, দুই দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তারা আগামী সপ্তাহে বৈঠকে বসবেন, যাতে আসন্ন পুতিন-ট্রাম্প বৈঠকের প্রস্তুতি সম্পন্ন করা যায়। গত আগস্টে আলাস্কায় দুই নেতার সর্বশেষ বৈঠকের পর এটিই তাদের প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ।

অন্যদিকে, এক্সে (সাবেক টুইটার) দেওয়া বিবৃতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, “শক্তি ও ন্যায়ের ভাষাই রাশিয়াকে আলোচনায় বসাতে পারে। রাশিয়া যখনই টমাহকের নাম শোনে, তখনই তারা আলোচনায় আগ্রহ দেখায়।”

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে ইউক্রেনের পক্ষে সামরিক সহায়তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির বিষয়ে নতুন প্রস্তাব তুলবেন জেলেনস্কি।

এদিকে, বৃহস্পতিবার রাতেও ইউক্রেনজুড়ে ব্যাপক হামলা চালিয়েছে রুশ বাহিনী। জ্বালানি ও বিদ্যুৎ স্থাপনা লক্ষ্য করে শতাধিক ড্রোন ও একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ফলে অন্তত আটটি অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় বলে জানিয়েছে দেশটির বিদ্যুৎ সংস্থা ইউক্রেনেরগো।

বেসরকারি বিদ্যুৎ কোম্পানি ডিটিইকে জানিয়েছে, রাজধানী কিয়েভসহ বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে এবং পলতাভা অঞ্চলে প্রাকৃতিক গ্যাস উত্তোলন বন্ধ রাখতে হয়েছে। একই সঙ্গে রাষ্ট্রীয় তেল-গ্যাস কোম্পানি নাফতোগাজ জানিয়েছে, চলতি মাসে এটি ষষ্ঠবারের মতো তাদের গ্যাস অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলো।

নিউজটি শেয়ার করুন

ইউক্রেন যুদ্ধ সমাধানে নতুন আলোচনায় যুক্তরাষ্ট্র ও রাশিয়া

আপডেট সময় ১২:৫২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

ইউক্রেন যুদ্ধের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আবারও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফোনালাপের পর হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে এ বৈঠক আয়োজনের ঘোষণা দেন তিনি।

শুক্রবার (১৭ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, পুতিনের সঙ্গে দীর্ঘ এক ফোনালাপ শেষে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে পোস্ট দিয়ে জানান, আলোচনাটি ছিল “ফলপ্রসূ” এবং শিগগিরই তারা বুদাপেস্টে সাক্ষাৎ করবেন। সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, বৈঠকটি আগামী দুই সপ্তাহের মধ্যেই অনুষ্ঠিত হতে পারে।

আরও পড়ুন  ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার বিমানঘাঁটি বিধ্বস্ত, দাবি ৪০টি যুদ্ধবিমান ধ্বংসের