ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী বলিভিয়া: আন্দেসের হৃদয়ে লুকানো বৈচিত্র্যময় দেশ মধ্যপ্রাচ্যের ১৫ দেশ ছাড়ার জরুরি নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

স্থায়ীভাবে পরমাণু রাষ্ট্র ঘোষণা উত্তর কোরিয়ার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩৫:০৫ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 342

ছবি সংগৃহীত

এখন থেকে স্থায়ীভাবে পরমাণু অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত উত্তর কোরিয়া। দেশটির সরকারি গণমাধ্যম জানিয়েছে, এই মর্যাদা তাদের আইনে ‘অপরিবর্তনীয়’ভাবে অন্তর্ভুক্ত হয়েছে।

এএফপি জানায়, মার্কিন যুক্তরাষ্ট্র যখন পরমাণু নিরস্ত্রকরণের দাবি তোলে, তখন উত্তর কোরিয়া তাকে ‘রাজনৈতিক উসকানি’ আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে। সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানায়, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) কোনো আইনি বা নৈতিক ক্ষমতা নেই উত্তর কোরিয়ার পরমাণু বিষয়ে হস্তক্ষেপ করার।

আরও পড়ুন  উত্তর কোরিয়ার ট্রাম্পকে কড়া সমালোচনা: গাজা দখলের প্রস্তাবকে 'অবাস্তব' বলল কিমের দেশ

১৯৯৪ সালেই পিয়ংইয়ং আইএইএ থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়। উত্তর কোরিয়ার দাবি, ওয়াশিংটন তাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করতে সংস্থাটিকে ব্যবহার করছে।

গত সপ্তাহে পরমাণু গবেষণা কেন্দ্র পরিদর্শনের সময় দেশটির নেতা কিম জং উন বলেন, উত্তর কোরিয়া একইসঙ্গে পরমাণু বাহিনী ও প্রচলিত সেনাবাহিনীকে শক্তিশালী করার পথে এগিয়ে যাবে।

২০১৯ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যর্থ শীর্ষ সম্মেলনের পর থেকে পিয়ংইয়ং বারবার জানিয়ে আসছে, তারা কখনোই তাদের পরমাণু কর্মসূচি ত্যাগ করবে না।

নিউজটি শেয়ার করুন

স্থায়ীভাবে পরমাণু রাষ্ট্র ঘোষণা উত্তর কোরিয়ার

আপডেট সময় ০৫:৩৫:০৫ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫