ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

সালমান খানের ‘সিকান্দার’ : মুক্তির আগেই রেকর্ড ১৬৫ কোটির ব্রেকিং আয়!

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:১১:৪৮ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • / 181

ছবি: সংগৃহীত

ঈদের বক্স অফিসে জমজমাট আবহ তৈরি করতে প্রস্তুত বলিউডের সুলতান সালমান খান। দীর্ঘদিন পর ঈদে তার সিনেমা ‘সিকান্দার’ দিয়ে আবারো বক্স অফিসে ঝড় তোলার প্রস্তুতি নিচ্ছেন তিনি। সিনেমাটির পোস্টারে দুর্দান্ত অ্যাকশন লুকে হাজির হয়ে নজর কেড়েছেন সালমান, যা ভক্তদের মাঝে উত্তেজনা তৈরি করেছে।

মুক্তির আগেই বাজিমাত করেছে ‘সিকান্দার’। সিনেমাটির প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা, ডিজিটাল রাইটস (ওটিটি রিলিজ), স্যাটেলাইট রাইটস এবং গানের রাইটসের জন্য ১৬৫ কোটি টাকার চুক্তি করেছেন। এদিকে, খবর পাওয়া যাচ্ছে যে, সিনেমাটি যদি বক্স অফিসে ৩৫০ কোটি টাকার বেশি আয় করে, তবে ওটিটি রিলিজের চুক্তির পরিমাণ ১০০ কোটি টাকায় পৌঁছাতে পারে।

আরও পড়ুন  এবার হলিউডে একসঙ্গে অভিনয় করবেন সালমান খান ও সঞ্জয় দত্ত

সূত্র জানাচ্ছে, সিনেমাটি সিনেমা হলে মুক্তির পর নেটফ্লিক্সে আসবে, যার জন্য প্রায় ৮৫ কোটি টাকার চুক্তি হয়েছে। স্যাটেলাইট রাইটসের জন্য একটি জনপ্রিয় চ্যানেলের সঙ্গে ৫০ কোটি টাকার চুক্তি হয়েছে, আর গানের রাইটসের জন্য ৩০ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। ফলে, মুক্তির আগেই সিনেমাটি রাইটস থেকেই আয় করেছে ১৬৫ কোটি টাকা, যা মুক্তির পর ১৮০ কোটি টাকায় পৌঁছাতে পারে।

সিনেমাটি প্রায় ১৮০ কোটি টাকার বাজেটে নির্মিত হয়েছে, যার মধ্যে প্রচার ও বিজ্ঞাপনের জন্য ২০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তবে, সালমান খানের পারিশ্রমিক এই হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত নয়।

‘সিকান্দার’-এ সালমানের বিপরীতে দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা অভিনয় করেছেন। এছাড়া কাজল আগরওয়াল, শারমান যোশী সহ আরও একঝাঁক তারকা অভিনয় করেছেন। সিনেমাটি ঈদ-উল-ফিতরে মুক্তি পাবে এবং এর ওপরেই নির্ভর করবে তার ভবিষ্যৎ বক্স অফিস সংগ্রহ।

নিউজটি শেয়ার করুন

সালমান খানের ‘সিকান্দার’ : মুক্তির আগেই রেকর্ড ১৬৫ কোটির ব্রেকিং আয়!

আপডেট সময় ০১:১১:৪৮ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫

ঈদের বক্স অফিসে জমজমাট আবহ তৈরি করতে প্রস্তুত বলিউডের সুলতান সালমান খান। দীর্ঘদিন পর ঈদে তার সিনেমা ‘সিকান্দার’ দিয়ে আবারো বক্স অফিসে ঝড় তোলার প্রস্তুতি নিচ্ছেন তিনি। সিনেমাটির পোস্টারে দুর্দান্ত অ্যাকশন লুকে হাজির হয়ে নজর কেড়েছেন সালমান, যা ভক্তদের মাঝে উত্তেজনা তৈরি করেছে।

মুক্তির আগেই বাজিমাত করেছে ‘সিকান্দার’। সিনেমাটির প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা, ডিজিটাল রাইটস (ওটিটি রিলিজ), স্যাটেলাইট রাইটস এবং গানের রাইটসের জন্য ১৬৫ কোটি টাকার চুক্তি করেছেন। এদিকে, খবর পাওয়া যাচ্ছে যে, সিনেমাটি যদি বক্স অফিসে ৩৫০ কোটি টাকার বেশি আয় করে, তবে ওটিটি রিলিজের চুক্তির পরিমাণ ১০০ কোটি টাকায় পৌঁছাতে পারে।

আরও পড়ুন  সিকান্দারে সালমান খানের এন্ট্রিতে মুগ্ধ অনুরাগীরা, হলির সুরে মাতালেন ভাইজান