ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬
শিরোনাম :
নির্বাচনের আগে যেভাবে একসঙ্গে কাজ করেছি, দেশ গঠনেও থাকতে হবে: প্রধানমন্ত্রী ‘২৯ বছর বয়সেই রাষ্ট্রক্ষমতা দখলের জন্য ব্যাকুল কেউ কেউ’: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী সালমান শাহ হ/ত্যা মা/ম/লায় গ্রে/প্তার ডনকে কারাগারে পাঠানোর আদেশ কলকাতায় মমতার গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল, অল্পের জন্য রক্ষা পাওয়ার দাবি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চু*রির মা*ম*লায় তদন্ত প্রতিবেদন ৯৭ বার পেছাল হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করতে বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী সালমান শাহ হ/ত্যা মা*ম*লা, ডন আ*টক সাতক্ষীরায় ছাত্রদলের ১০ নেতাকর্মীকে পি*টি*য়ে হাসপাতালে পাঠাল নি/ষি/দ্ধ ছাত্রলীগ ‘বিভ্রান্ত করে জনগণের শান্তি নষ্ট করবেন না’: প্রধানমন্ত্রী চাঁদপুরে হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, সিভিল সার্জনকে বদলির নির্দেশ

স্পাইডারম্যানের নতুন রেকর্ড

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • / 24

ছবি সংগৃহীত

টম হল্যান্ড ও জেনডায়া অভিনীত ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ভারতে মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে নতুন রেকর্ড গড়েছে। কর বাদে ৬০ কোটি ৬০ লাখ রুপি আয় করে ছবিটি হলিউডের পাশাপাশি শাহরুখ খান অভিনীত ‘পাঠান’-এর উদ্বোধনী দিনের আয়ের রেকর্ডও ছাড়িয়ে গেছে বলে বক্স অফিস বিশ্লেষণে উঠে এসেছে।

৩০ জুলাই ভারতে মুক্তি পাওয়া ছবিটি প্রথম দিনেই কর বাদে ৬০ দশমিক ৬০ কোটি রুপি আয় করে। বক্স অফিস বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, ভারতে কোনো হলিউড সিনেমার উদ্বোধনী দিনের আয়ে এটিই এখন সর্বোচ্চ।

আরও পড়ুন  হলিউড কিংবদন্তি জিন হ্যাকম্যান ও স্ত্রী বেটসির মৃত্যুর রহস্য উদঘাটন

এর আগে এ তালিকায় শীর্ষে ছিল ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। মুক্তির প্রথম দিনে সিনেমাটি কর বাদে ৫৩ দশমিক ৬০ কোটি রুপি আয় করেছিল। অন্যদিকে ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ প্রথম দিনে কর বাদে আয় করেছিল ৪০ দশমিক ৩০ কোটি রুপি। নতুন স্পাইডারম্যান সিনেমাটি দুই ছবির রেকর্ডই ছাড়িয়ে গেছে।

শুধু হলিউডের সিনেমা নয়, ছবিটি ভারতীয় চলচ্চিত্রের বেশ কয়েকটি বড় উদ্বোধনী রেকর্ডও পেছনে ফেলেছে। বক্স অফিস বিশ্লেষণ অনুযায়ী, শাহরুখ খান অভিনীত ‘পাঠান’-এর ৬৭ কোটি রুপি গ্রস উদ্বোধনী আয়ের রেকর্ডও অতিক্রম করেছে ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’।

ছবিটির সাফল্যের আরেকটি উল্লেখযোগ্য দিক হলো, এর উদ্বোধনী আয় বাড়াতে কোনো ব্লক বুকিং কিংবা প্রিভিউ শোর ব্যবস্থা করা হয়নি। সাধারণত ভারতের বক্স অফিসে বড় সিনেমার ক্ষেত্রে অগ্রিম টিকিট বিক্রি বা প্রিভিউ শোর মাধ্যমে প্রথম দিনের আয় বাড়ানোর প্রবণতা দেখা যায়।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে বড় পরিসরে মুক্তির এক দিন আগেই ভারতে সিনেমাটি মুক্তি দেওয়া হয়েছে। এসব সুবিধা ছাড়াই প্রথম দিনেই বড় অঙ্কের আয় করেছে ছবিটি।

বক্স অফিস বিশ্লেষকদের ধারণা, সামনে বড় কোনো প্রতিদ্বন্দ্বী সিনেমা না থাকায় চার দিনের সপ্তাহান্তে ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ভারতে ১৫০ থেকে ২০০ কোটি রুপি পর্যন্ত আয় করতে পারে। সেই সম্ভাবনা বাস্তবে রূপ নিলে দেশটির বক্স অফিসে আরও একটি বড় মাইলফলক তৈরি হবে।

ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন পরিচালিত সিনেমাটি ‘স্পাইডারম্যান: হোমকামিং’ (২০১৭), ‘স্পাইডারম্যান: ফার ফ্রম হোম’ (২০১৯) ও ‘স্পাইডারম্যান: নো ওয়ে হোম’ (২০২১)-এর পরবর্তী কিস্তি। আগের তিনটি সিনেমা পরিচালনা করেছিলেন জন ওয়াটস।

‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’ মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ৩৮তম চলচ্চিত্র।

নিউজটি শেয়ার করুন

স্পাইডারম্যানের নতুন রেকর্ড

আপডেট সময় ০৭:৩৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

টম হল্যান্ড ও জেনডায়া অভিনীত ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ভারতে মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে নতুন রেকর্ড গড়েছে। কর বাদে ৬০ কোটি ৬০ লাখ রুপি আয় করে ছবিটি হলিউডের পাশাপাশি শাহরুখ খান অভিনীত ‘পাঠান’-এর উদ্বোধনী দিনের আয়ের রেকর্ডও ছাড়িয়ে গেছে বলে বক্স অফিস বিশ্লেষণে উঠে এসেছে।

৩০ জুলাই ভারতে মুক্তি পাওয়া ছবিটি প্রথম দিনেই কর বাদে ৬০ দশমিক ৬০ কোটি রুপি আয় করে। বক্স অফিস বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, ভারতে কোনো হলিউড সিনেমার উদ্বোধনী দিনের আয়ে এটিই এখন সর্বোচ্চ।

আরও পড়ুন  অ্যাভাটার ৩: ফায়ার অ্যান্ড অ্যাশ”: এক নতুন অধ্যায়ের সূচনা, দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে