ঢাকা ১২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এক সিনেমায় শাহরুখ খান ও আল্লু অর্জুন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪২:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • / 14

ছবি সংগৃহীত

বলিউড ও দক্ষিণী সিনেমার দুই মহাতারকাকে এবার একই ফ্রেমে দেখার অপেক্ষায় সিনেমাপ্রেমীরা। জনপ্রিয় পরিচালক অ্যাটলির হাত ধরে বড় পর্দায় একসঙ্গে হাজির হতে পারেন বলিউড বাদশা শাহরুখ খান ও দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। ভারতীয় গণমাধ্যমের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ‘রাকা’ শিরোনামের একটি বিগ বাজেট সিনেমায় দুই জগতের এই দুই মহাতারকার মিলন ঘটতে যাচ্ছে।

এর আগে অ্যাটলির ব্লকবাস্টার সিনেমা ‘জওয়ান’-এ আল্লু অর্জুনের একটি বিশেষ চরিত্রে অভিনয়ের কথা থাকলেও শিডিউল জটিলতায় তা সম্ভব হয়নি। তবে এবার সেই আক্ষেপ ঘুচতে চলেছে। জানা গেছে, ‘রাকা’ সিনেমায় আল্লু অর্জুনের সঙ্গে একটি বিশেষ ক্যামিও চরিত্রে দেখা যেতে পারে শাহরুখ খানকে। মূলত সিনেমার ফার্স্ট লুক প্রকাশের পর শাহরুখের প্রশংসা এবং উত্তরে অ্যাটলির ‘আপনাকে আরও গর্বিত করব’—এমন মন্তব্য থেকেই এই জল্পনার সূত্রপাত।

আরও পড়ুন  সঞ্জয়লীলা বানসালির নতুন সিনেমায় দেখা যাবে আল্লু অর্জুনকে!

শুধু শাহরুখ-আল্লু অর্জুনই নন, এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে বলিউড কুইন দীপিকা পাড়ুকোনকেও। ‘জওয়ান’-এর পর ফের এই ত্রয়ীর রসায়ন দেখার অপেক্ষায় ভক্তরা।

বর্তমানে শাহরুখ খান ব্যস্ত তার আসন্ন সিনেমা ‘কিং’ নিয়ে, যা আগামী ২৪ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা রয়েছে। এর মধ্যেই নতুন এই প্রজেক্টের খবর ভক্তদের মাঝে উন্মাদনা ছড়িয়ে দিয়েছে।

অ্যাটলির পরিচালনা মানেই লার্জার দ্যান লাইফ অ্যাকশন আর টানটান উত্তেজনা। এবার ভারতের উত্তর ও দক্ষিণের দুই মেগাস্টারকে তিনি কীভাবে পর্দায় উপস্থাপন করেন, সেটিই এখন দেখার বিষয়। সবকিছু ঠিক থাকলে ‘রাকা’ হতে যাচ্ছে আগামী বছরের অন্যতম আলোচিত সিনেমা।

নিউজটি শেয়ার করুন

এক সিনেমায় শাহরুখ খান ও আল্লু অর্জুন

আপডেট সময় ১০:৪২:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

বলিউড ও দক্ষিণী সিনেমার দুই মহাতারকাকে এবার একই ফ্রেমে দেখার অপেক্ষায় সিনেমাপ্রেমীরা। জনপ্রিয় পরিচালক অ্যাটলির হাত ধরে বড় পর্দায় একসঙ্গে হাজির হতে পারেন বলিউড বাদশা শাহরুখ খান ও দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। ভারতীয় গণমাধ্যমের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ‘রাকা’ শিরোনামের একটি বিগ বাজেট সিনেমায় দুই জগতের এই দুই মহাতারকার মিলন ঘটতে যাচ্ছে।

এর আগে অ্যাটলির ব্লকবাস্টার সিনেমা ‘জওয়ান’-এ আল্লু অর্জুনের একটি বিশেষ চরিত্রে অভিনয়ের কথা থাকলেও শিডিউল জটিলতায় তা সম্ভব হয়নি। তবে এবার সেই আক্ষেপ ঘুচতে চলেছে। জানা গেছে, ‘রাকা’ সিনেমায় আল্লু অর্জুনের সঙ্গে একটি বিশেষ ক্যামিও চরিত্রে দেখা যেতে পারে শাহরুখ খানকে। মূলত সিনেমার ফার্স্ট লুক প্রকাশের পর শাহরুখের প্রশংসা এবং উত্তরে অ্যাটলির ‘আপনাকে আরও গর্বিত করব’—এমন মন্তব্য থেকেই এই জল্পনার সূত্রপাত।

আরও পড়ুন  জাতীয় চলচ্চিত্র পুরস্কারে প্রথমবারের মতো সম্মানিত শাহরুখ খান, ভক্তদের উদ্দেশে আবেগঘন বার্তা